স্ট্রিম প্রতিবেদক

শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানি করা পণ্য বিক্রির জন্য নেওয়া হয়েছিল খোলাবাজারে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এমন ১০ ট্রাক পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শনিবার (২৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৮ আগস্ট (শুক্রবার) দিবাগত রাতে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় এই অভিযান চালায় সিআইআইডি। আটক ১০টি ট্রাকের মধ্যে ৯টিতে ছিল প্রায় ৭৩ টন ডুপ্লেক্স বোর্ড। অন্য ট্রাকের পণ্য এখনো শনাক্ত হয়নি। পণ্যগুলো শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানি করা হয়েছে। গন্তব্য ছিল খুলনার একটি বন্ডেড প্রতিষ্ঠান।
এনবিআর জানিয়েছে, ট্রাকগুলো নির্ধারিত গন্তব্যে না গিয়ে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় প্রবেশ করে। স্থানীয় একটি আড়তে পণ্য খালাস ও বিক্রির প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদ পায় সিআইআইডি। এর ভিত্তিতে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক-১-এর নেতৃত্বে একটি টিম সেখানে অবস্থান নেয়। র্যাব-১০-এর একটি টিম ও পুলিশের লালবাগ বিভাগও এ অভিযানে অংশ নেয়।/////
অভিযানকালে ট্রাকে থাকা ব্যক্তিরা কাস্টমস গোয়েন্দার উপস্থিতি টের পায়। এ সময় একটি ট্রাক দ্রুত পালিয়ে যায়। তবে আগে থেকেই আরেকটি ট্রাক সেখানে অবস্থান করে পণ্য বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। কাস্টমস গোয়েন্দারা বিষয়টি ধরে ফেলেন এবং ট্রাকটিকে আটক করেন। এর মাধ্যমে অভিযানস্থল থেকে পণ্যবোঝাই মোট ১০টি ট্রাক আটক করেন কাস্টমস গোয়েন্দারা। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটকের পদক্ষেপ নেওয়া হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
কাস্টমস সূত্র অনুযায়ী, বন্ডেড পণ্যগুলো আনা হয়েছে ভারত থেকে। আমদানিকারক খুলনার এসআর ফ্লেক্সোপ্যাক লিমিটেড। চালানটির শুল্কায়ন কার্যালয় চট্টগ্রাম কাস্টম হাউস। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে ছিল এম এ আজাদ অ্যান্ড কোম্পানি লিমিটেড। ডেলটা ট্রান্সপোর্ট সার্ভিসের মাধ্যমে পণ্যগুলো পরিবহন করা হচ্ছিল।
আইন অনুযায়ী, বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল সংশ্লিষ্ট বন্ডেড প্রতিষ্ঠানের অনুমোদিত কারখানা বা গুদামে নিয়ে উৎপাদনমূলক কাজে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। অনুমোদন ছাড়া এ ধরনের পণ্য অন্য কোনো গুদাম বা আড়তে স্থানান্তর, খোলাবাজারে বিক্রি অথবা অনুমোদিত উৎপাদন কার্যক্রমের বাইরে অন্য কাজে ব্যবহার করা হলে তা বন্ড সুবিধার শর্ত লঙ্ঘন এবং সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির ঘটনা হিসেবে বিবেচিত হয়।
বর্তমানে আটককৃত পণ্য ও ট্রাকগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত, পরিমাণ নিরূপণ ও সংশ্লিষ্ট নথি যাচাইয়ের কাজ চলছে। তদন্তে বন্ড সুবিধার শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস ও বন্ডসংক্রান্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটক পণ্য খোলাবাজারে কাদের কাছে বিক্রি করা হচ্ছিল, তা চিহ্নিত হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট চক্র শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে।

.png)

আমদানি ঘোষণায় ছিল ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’। বাস্তবে আনা হয়েছে চারটি বিলাসবহুল গাড়ি। কিন্তু সম্পূর্ণ প্রস্তুত (সিবিইউ) অবস্থায় নয়, তিন থেকে চারটি বড় অংশে কেটে সেমি-নকড ডাউন (এসকেডি) অবস্থায়।
২৭ আগস্ট ২০২৬
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। ১ সেপ্টেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুনের স্থলাভিষিক্ত হবেন।
২৭ আগস্ট ২০২৬
চিনি উৎপাদনে বরাবরের মতোই লোকসান গুনেছে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। যদিও গত কয়েক বছরের ধারাবাহিকতায় ডিস্টিলারি ও অন্যান্য ইউনিট মুনাফার রেকর্ড গড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শুধু অ্যালকোহল থেকেই এসেছে প্রায় ২২৪ কোটি টাকা। বিপরীতে চিনি কারখানায় লোকসান গুনতে হয়েছে ৬০ কোটি টাকার বেশি
২৭ আগস্ট ২০২৬
তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালোমানের ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
২৫ আগস্ট ২০২৬