
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ বিদেশি ঋণ হিসেবে যে অর্থ পেয়েছে, তার দ্বিগুণেরও বেশি পরিশোধ করেছে। এ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১৮ কোটি ১৮ লাখ মার্কিন ডলার ঋণ ছাড় হয়েছে। মূল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ৪৫ কোটি ৩২ লাখ ডলার।
রোববার (৩০ আগস্ট) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাইয়ে বিদেশি ঋণ ছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩৯ শতাংশ কমেছে। গত অর্থবছরের জুলাইয়ে ২০ কোটি ৮ লাখ ডলার বিদেশি ঋণ ছাড় হয়েছিল।
অন্যদিকে চলতি অর্থবছরের জুলাইয়ে বিদেশি ঋণ পরিশোধও বেড়েছে। গত অর্থবছরের একই মাসে বাংলাদেশ মোট ৪৪ কোটি ৬৭ লাখ ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে জুলাইয়ে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ৪ শতাংশ।
ইআরডির তথ্য অনুযায়ী, জুলাইয়ে নতুন করে যে পরিমাণ বিদেশি ঋণ ছাড় হয়েছে, তার তুলনায় প্রায় ২ দশমিক ৫ গুণ অর্থ মূল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে। ফলে চলতি অর্থবছরের শুরুতেই বিদেশি ঋণের অর্থপ্রবাহ ও পরিশোধের মধ্যে বড় ব্যবধান দেখা দিয়েছে।
ঋণ ছাড় কমে যাওয়া এবং পরিশোধের পরিমাণ বাড়ার ফলে বৈদেশিক অর্থায়নের ওপর চাপের বিষয়টি নতুন অর্থবছরের শুরুতেই স্পষ্ট হয়েছে। উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণের ব্যবহার ও বিদ্যমান ঋণের দায় পরিশোধের ক্ষেত্রে এই প্রবণতা আগামী মাসগুলোতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
.png)

নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিক বা কাপড় আমদানির ক্ষেত্রে আরোপিত বিধান বাতিলের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
৫ ঘণ্টা আগে
সরকার দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চিন্তাভাবনা করছে। এই পদ্ধতিতে কয়লা তুললে পরিবেশ বিপর্যয়, কৃষিজমি ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের আশঙ্কায় বিষয়টিতে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিদ্ধান্ত বাস্তবায়নের আগে নিরপেক্ষ সমীক্ষা করার তাগিদ দিয়েছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
চিনি বেশি দিয়ে দুধ চা। সঙ্গে একটি কলা ও পাউরুটি। চায়ে রুটি চুবিয়ে খাচ্ছেন হান্নান মিয়া। রাজধানীর রামপুরা এলাকায় রিকশা চালান তিনি। বিটিভি ভবন সংলগ্ন ফুটপাতে দাঁড়িয়ে বলছিলেন, হালকা ক্ষুধায় চা-রুটি ভালো কাজ দেয়। কিন্তু দিন যত যাচ্ছে, রুটির সাইজ ছোট হচ্ছে। একটি খেলে পেট কিছুই টের পায় না।
০৪ সেপ্টেম্বর ২০২৬
এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ দখল করা শেয়ার তিন মাসের জন্য অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ৩০ আগস্ট এক রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি লুৎফুর রহমানের বেঞ্চ এই রুল ও আদেশ জারি করেন।
০৪ সেপ্টেম্বর ২০২৬