গুম-খুনের শিকারদের স্বীকৃতিতে নতুন অধিদপ্তর: মুক্তিযুদ্ধমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২০: ২৫
সংসদে প্রশ্নের উত্তর দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: বিটিভির সৌজন্যে
সংসদে প্রশ্নের উত্তর দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: বিটিভির সৌজন্যে

গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।

প্রশ্ন-উত্তর পর্বে সানজিদা ইসলাম তুলি বলেন, আমরা জানি এই বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়া সবার পুনর্বাসন, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য একটি অধিদপ্তর গঠন করা হয়েছে। এটার পরিকল্পনা ও অগ্রগতি কতটুকু?

উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছি। এখন আমরা গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়াদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া এবং পুনর্বাসনের জন্যে নতুন আরেকটি অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরের নির্যাতনে বিএনপি-জামায়াতসহ যে সব রাজনৈতিক দলের নেতারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে এবং মূল্যায়ন করতে চাই। এটা (নতুন অধিদপ্তর) প্রতিষ্ঠা করে, স্বীকৃতি দিয়ে গত ১৭ বছরে অবদান রাখা সবাইকে আমরা স্মরণ করব।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত