স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে প্রতিবন্ধী কোটায় সিট বরাদ্দ পেলেও উঠতে পারছেন না মোহাম্মদ মুসাদ্দেক হোসেন। তাঁর বরাদ্দ সিটে অবস্থান করছেন আরেক শিক্ষার্থী। তাঁকে হল সংসদের নেতারা আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
মুসাদ্দেক ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, ১৫৬ নম্বর কক্ষে সিট বরাদ্দ পেলেও, সেখানে আগে থেকেই একজন অবস্থান করছেন। আমি তাঁকে সিট ছেড়ে দিতে বললেও তিনি রাজি হননি।
অবৈধভাবে অবস্থান করা ওই শিক্ষার্থীর নাম ইয়াসিন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মুসাদ্দেক বলেন, ‘আমি ভিপির সঙ্গে দেখা করেছি। স্যারের সঙ্গেও কথা বলেছি। স্যার আমাকে বলেছেন- সিটটি যেহেতু তোমাকে বরাদ্দ দেওয়া হয়েছে, তাই তাঁকে ছেড়ে দিতে হবে। তবে ওই শিক্ষার্থীর পা ভেঙে যাওয়ায় কিছুটা সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখন তিনি সিট ছাড়ছেন না।’
জোহা হল শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ বলেন, ‘এখানে এক ছেলে অবৈধভাবে হলে অবস্থান করছে। হল সংসদের নেতারা আশ্রয় দিচ্ছেন। তাদের সহায়তায় ওই শিক্ষার্থী অবস্থান করছেন।’
শিবির প্যানেল থেকে নির্বাচিত জোহা হল সংসদের ভিপি আশিকুর রহমান সোহাগ বলেন, ‘আমি বাইরে ছিলাম। এখানে যে ছেলেটা আছে, সে দুর্ঘটনার শিকার। তিনি আমাকে বলেছিলেন, চার-পাঁচ দিন থাকব, এরপর চলে যাব। স্যারও আমাকে বলেছিলেন, সে চার-পাঁচ দিন থাকার পর চলে যাবে।’
হল প্রাধ্যক্ষ অধ্যাপক আল-আমীন সরকার বলেন, ‘ওই শিক্ষার্থীকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও হল ছাড়েনি। যেহেতু সে আহত; আমাদের গণরুমে থাকার সুযোগ আছে, সেখানে গিয়ে থাকুক। এরপর ভালো কোনো সিট পাওয়া গেলে তাঁকে দেওয়ার চেষ্টা করব।’

.png)

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে বিপর্যয় ঘটেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কমেছে।
২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যঙ্গাত্মক বিতর্কের মোশন পরিবর্তন করতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এই চাপ দিয়েছে বলে অভিযোগ শহীদ জিয়াউর রহমান হল সংসদের সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক বাধন বিশ্বাসের।
২ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারো প্রচলিত নিয়মে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে এবার পাসের হার কম হওয়ায় কলেজগুলোর অর্ধেকের বেশি আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার (১১ আগস্ট) থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
৩ ঘণ্টা আগে