
চলতি বছরের আগস্টের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও জুতা বিতরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচির পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতিমধ্যে সরকারের উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় ৪ লাখেরও বেশি ইউনিফর্ম পাইলট প্রকল্পে পাওয়া যাচ্ছে।’ একইভাবে দেশের জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সরকার বড় ধরনের সহযোগিতা প্রত্যাশা করছে।
সভায় শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ফিতাবিহীন কেডস সরবরাহের বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু প্রথম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর বয়স প্রায় ছয় বছর, তাই উপযুক্ত সাইজের বৈচিত্র্য, ছেলে-মেয়েদের চাহিদা এবং সরবরাহযোগ্য সংখ্যার বিষয়ে প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত মতামত চাওয়া হয়েছে।
ববি হাজ্জাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের কাঠামো সম্পর্কে তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘ভবিষ্যতে বৃহৎ পরিসরে জুতা সরবরাহের জন্য সরকার ও দেশীয় শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা হবে।’
তিনি আরও জানান, সরকার আগস্ট মাসের মধ্যেই এই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি মানুষের সামনে উপস্থাপন করতে চায়।
.png)

আমার একজন প্রিয় শিক্ষার্থী আতিক আমাকে ফোন করেছিল। তাঁর পরিচিত এক তরুণ চীনা ভাষা শিখতে চায়। কোথায় শেখা যায়, কীভাবে শুরু করা উচিত—এসব নিয়ে আমাদের কথা হচ্ছিল। তবে ফোনালাপটি আমার কাছে অন্য একটি কারণে মনে রাখার মতো হয়ে আছে। কথার একপর্যায়ে আতিক নিজের জীবনের পরিবর্তনের কথা বলছিল। তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা
০২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়নের অভিযোগ উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জুড়ে দেওয়া ‘মনগড়া’ শর্তে এমন সব বিদ্যালয় থেকে শিক্ষক সরানো হয়েছে, যেখানে আগে থেকেই শিক্ষক সংকট ছিল। একই সঙ্গে কয়েকটি বিদ্যালয়
০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনও নতুন পে-স্কেলে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান।
০১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক পদত্যাগ করেছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
০১ সেপ্টেম্বর ২০২৬