
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. নাজমুস সাদাত এ পদে নিয়োগ পেয়েছেন।
রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য হোসেন উদ্দিন শেখরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে তাঁর মূল পদে যোগদান করতে বলা হয়েছে।
২০২৪ সালের ২৯ অক্টোবর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন হোসেন উদ্দিন শেখর।
নতুন উপাচার্য মো. নাজমুস সাদাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্বও পালন করছিলেন।
.png)

আমার একজন প্রিয় শিক্ষার্থী আতিক আমাকে ফোন করেছিল। তাঁর পরিচিত এক তরুণ চীনা ভাষা শিখতে চায়। কোথায় শেখা যায়, কীভাবে শুরু করা উচিত—এসব নিয়ে আমাদের কথা হচ্ছিল। তবে ফোনালাপটি আমার কাছে অন্য একটি কারণে মনে রাখার মতো হয়ে আছে। কথার একপর্যায়ে আতিক নিজের জীবনের পরিবর্তনের কথা বলছিল। তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা
১৯ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়নের অভিযোগ উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জুড়ে দেওয়া ‘মনগড়া’ শর্তে এমন সব বিদ্যালয় থেকে শিক্ষক সরানো হয়েছে, যেখানে আগে থেকেই শিক্ষক সংকট ছিল। একই সঙ্গে কয়েকটি বিদ্যালয়
০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনও নতুন পে-স্কেলে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান।
০১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক পদত্যাগ করেছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
০১ সেপ্টেম্বর ২০২৬