স্ট্রিম প্রতিবেদক

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের বার্ষিক বাজেট ঘোষণা করলেও সেখানে আলাদা করে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়নি। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।
গবেষণা খাতে বরাদ্দ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
শনিবার (৩ জুলাই) বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব এবং ইউজিসির মাধ্যমে দুইভাবে বরাদ্দ পেত। তবে গত ৪ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মধ্যমেয়াদি বাজেট কাঠামো বিষয়ক সভায় সিদ্ধান্ত হয়, গবেষণা খাতে দ্বৈততা পরিহারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির গবেষণা খাত একীভূত করা হবে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই ২০২৬-২৭ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের বরাদ্দ ইউজিসির বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। তাই আলাদা গবেষণার বরাদ্দ ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালন ও উন্নয়ন ব্যয় দেওয়া হয়েছে।
গত ১১ জুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকার বাজেট অনুমোদন দেয় ইউজিসি। একই দিন ইউজিসির নিজস্ব বাজেট ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা ঘোষণা হয়। এর মধ্যে ইউজিসির নিজস্ব গবেষণা বরাদ্দ ধরা হয়েছে ২৬ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা। গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের গবেষণা পরিকল্পনা ও চাহিদাপত্র পাঠাতে চিঠি দেওয়া হয়েছে।
ইউজিসি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, গত অর্থবছরের তুলনায় এবার গবেষণায় বেশি বরাদ্দ হয়েছে। ফলে গবেষণায় বাজেট বরাদ্দ হয়নি বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।
কমিশন আশ্বস্ত করেছে, গবেষণা প্রকল্পে অর্থায়ন পদ্ধতি আরও সহজ, স্বচ্ছ ও গবেষক-বান্ধব করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা, গবেষণার অগ্রাধিকার ও বিষয়ভিত্তিক বৈচিত্র্য অক্ষুণ্ণ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে চাহিদাপত্র পেলেই দ্রুত প্রয়োজনীয় অর্থ ছাড় সম্পন্ন করবে ইউজিসি।

.png)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার (১৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৬ ঘণ্টা আগে
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
৮ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা সুখবর পেতে পারেন। প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজন করা যায় কি না, তা নিয়ে কাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১৩ ঘণ্টা আগে
আব্দুর রশিদ জিতু ও ফয়সাল হোসেনকে নিয়ে বিপাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কোনোভাবেই তাদের বিতর্কিত কর্মকাণ্ডের লাগাম টানতে পারছে না সংগঠনটি। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি সম্প্রতি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। আর ফয়সাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের
১৭ আগস্ট ২০২৬