স্ট্রিম প্রতিবেদক

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহ দেখিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ক্যাম্পাসের তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমদ ও সেনাবাহিনীর প্রতিনিধিদলের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছে ইউনিভার্সিটি অব ক্যানবেরার প্রতিনিধিরা।
সভায় উপস্থিত ছিলেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল হাসান উজ জামান, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাছান, ইউনিভার্সিটি অব ক্যানবেরার উপাচার্য অধ্যাপক বিল শর্টেন ও উপ-উপাচার্য অধ্যাপক মাইকেল লিংকন।
বাংলাদেশে উচ্চশিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ইউজিসি চেয়ারম্যান বিদ্যমান বিধি-বিধানের আলোকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা ক্যাম্পাস স্থাপনের বিষয়টি আমাদের দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা, শিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬