স্ট্রিম প্রতিবেদক

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরে একই দাবিতে আরও কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে আন্দোলনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কয়েকটি ভিডিও, ছবি ও নথি যাচাই করে দেখা গেছে, দাবিগুলো সঠিক নয়।
ফেসবুক পেজ ‘সদ্য সংবাদ’ একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘বাস দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের অগ্রযাত্রা।’ পোস্টটিতে #IndiaNews ও #ProtestNews হ্যাশট্যাগ ব্যবহার করে দৃশ্যটিকে ভারতের আন্দোলনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি কোনো আন্দোলনের নয়। এটি অযোধ্যায় ‘শ্রী রাম ভূমি’ সিনেমার শুটিংয়ের দৃশ্য।
অনুসন্ধানে ইউটিউবে একই দৃশ্যের আরেকটি ভিডিও পাওয়া যায়। সেখানে একই বাস ও আশপাশের স্থাপনা দেখা যায়। বাসটির ওপরে আকাশে একটি ড্রোনসদৃশ যন্ত্রও উড়তে দেখা যায়। যন্ত্রটি সম্ভবত ওপর থেকে দৃশ্যটি ধারণ করছিল। ভিডিওতে লেখা রয়েছে, অযোধ্যায় ‘শ্রী রাম ভূমি’ সিনেমার শুটিং শুরু হয়েছে।
অযোধ্যায় ‘শ্রী রাম ভূমি’ সিনেমার শুটিংয়ের তথ্য ভারতীয় সংবাদমাধ্যমেও পাওয়া যায়। দ্য প্রিন্ট ৮ জুলাই জানায়, অভিনেতা অনুপম খের অযোধ্যায় সিনেমাটির শুটিং শুরু করেছেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, অযোধ্যায় সিনেমাটির প্রথম শুটিং শিডিউল শেষ হয়েছে।
অর্থাৎ, অযোধ্যায় ‘শ্রী রাম ভূমি’ সিনেমার জন্য ধারণ করা দৃশ্যকে আন্দোলনকারীদের ব্যারিকেড ভাঙার ভিডিও হিসেবে প্রচার করা হয়েছে।
আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে, শাহরুখ খান দিল্লির আন্দোলনে যোগ দিয়েছেন। তবে ভিডিওটি ২০২৩ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ে ধারণ করা।
অনুসন্ধানে বলিউড-বিষয়ক পপ কালচার মিডিয়া প্ল্যাটফর্ম ‘ভুমপ্লা’র একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছিল। পোস্টটির দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একই দিনের প্রতিবেদনেও এ ঘটনার তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, গণেশ চতুর্থী সপ্তাহের তৃতীয় দিনে ছেলে আব্রাম ও ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজা গণেশ মণ্ডপে যান শাহরুখ খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি চিঠিতে দাবি করা হয়েছে, ভারতের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, চিঠিটি ভুয়া। চিঠিতে দলের নামের বানান ভুল। এতে দলটির নিবন্ধিত ঠিকানা ও বাধ্যতামূলক স্মারক নম্বরও নেই। চিঠির বিন্যাস ও প্যাডের নকশাও জামায়াতের ব্যবহৃত আসল লেটারহেডের সঙ্গে মেলে না।
গত ২১ জুলাই জামায়াতের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে চিঠিটিকে জাল ও প্রতারণামূলক বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, চিঠিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা জামায়াতের দীর্ঘদিনের নীতি। তাই জাল চিঠিতে তুলে ধরা অবস্থান দলটির প্রতিষ্ঠিত নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
ফেসবুকে ছড়ানো আরেকটি ভিডিওতে পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়তে দেখা যায়। ভিডিওটি ভারতের চলমান আন্দোলনে পুলিশের গুলির দৃশ্য বলে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টওয়াচ জানায়, ভিডিওটি পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভের। ভিডিওটির দীর্ঘ সংস্করণে ‘Karachi Port’ ও ‘Lalazar’ লেখা দেখা যায়। তাই এটিকে ভারতের আন্দোলনের দৃশ্য বলে প্রচারের দাবিটি মিথ্যা।

.png)

ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬
চলমান এই আন্দোলন ঘিরে ফেসবুকে ছড়িয়ে পড়ে একের পর এক ভুল ও বিভ্রান্তিকর তথ্য।
১৫ জুলাই ২০২৬