স্ট্রিম প্রতিবেদক

এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের জমি দখল করতে ইসলামপন্থীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। হামলা থেকে নারী ও শিশুরাও রেহাই পায়নি। ক্যাপশনে আরও বলা হয়, হিন্দুরা সংখ্যালঘু হলে এমন ঘটনা ঘটে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ‘Vikas Pokhariyal’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ৩০ জুলাই ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি ১ লাখ ৭ হাজার ৯০০ বার দেখা হয়েছে। পোস্টটিতে ৩ হাজার ৮০০ লাইক, ২ হাজার ২০০ রিপোস্ট, ১০৫টি মন্তব্য ও ২৩২টি বুকমার্ক রয়েছে।
স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার একটি জমি নিয়ে বিরোধের ঘটনার। ধর্মীয় পরিচয়ের কারণে হিন্দুদের ওপর হামলার সঙ্গে ভিডিওটির কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে নির্মাণাধীন একটি ঘরের দেয়াল ও পিলার ভাঙতে দেখা যায়। তবে ভিডিওতে বাংলাদেশের কোনো স্থানের নাম, সাইনবোর্ড বা অবস্থান শনাক্ত করার মতো তথ্য দেখা যায় না।
অনুসন্ধানে ‘দ্য বোডোল্যান্ড ট্রিবিউন’ নামের একটি ভারতীয় সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ওই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়।
পোস্টটির ক্যাপশনে বলা হয়, আসামের কোকরাঝাড় জেলার গোসাইগাঁও এলাকার ভাওরাগুড়ির উচাতারি গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে এক নারী ও এক বৃদ্ধসহ চারজন আহত হন। সংঘর্ষে নুরুল খান ও গনি শেখের নেতৃত্বাধীন পক্ষগুলো জড়িত ছিল বলে পোস্টে উল্লেখ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক এনই-এর ফেসবুক পেজেও একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে ঘটনাটি ভাওরাগুড়ির উচাতারি গ্রামের জমি বিরোধের সংঘর্ষ বলে উল্লেখ করা হয়। সেখানে একটি নির্মাণাধীন সরকারি ঘর ভাঙচুরের কথাও বলা হয়।
অতএব, দাবিটি ভুয়া। ভারতের আসাম রাজ্যে জমি নিয়ে বিরোধের একটি ভিডিওকে বাংলাদেশে হিন্দুদের জমি দখলের উদ্দেশ্যে ইসলামপন্থীদের হামলা হিসেবে প্রচার করা হয়েছে।

.png)

ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
সাভারের আওয়ামী লীগ নেতা তুষারকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে দেখা যায়।
১০ আগস্ট ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আতাউর রহমান বিক্রমপুরীকে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করেছে বলে দাবি করেছেন বাংলাদেশি সাংবাদিক ও সাপ্তাহিক ব্লিটজের সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী।
০৯ আগস্ট ২০২৬
ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, তিনি যশোরের বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশ দেখে গেছেন। ক্যাপশনে আরও বলা হয়, প্রায় দুই বছর পর তাঁকে দেখা গেছে।
০৫ আগস্ট ২০২৬