
ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে যাওয়ায় এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পোস্টের ক্যাপশনে জামায়াত ও এনসিপিকে বাড়িঘর ভাঙচুরের জন্য দায়ী করে ঘটনাস্থল হিসেবে বরিশালের কথা বলা হয়েছে।
একই ভিডিও ব্যবহার করে ছড়ানো আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
তবে যাচাইয়ে দেখা যায়, দাবিটি ভুয়া। ভিডিওটি বরিশাল বা বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার গোসাইগাঁও এলাকার উচাতারি গ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনার ভিডিও। এর আগেও একই ভিডিও বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ভিন্ন দাবিতে ছড়ালে তা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছিল স্ট্রিম।
ঘটনাটি আসামের উচাতারি গ্রামের
অনুসন্ধানে ‘দ্য বোডোল্যান্ড ট্রিবিউন’ নামের একটি ভারতীয় সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ওই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়।
পোস্টটির ক্যাপশনে বলা হয়, আসামের কোকরাঝাড় জেলার গোসাইগাঁও এলাকার ভাওরাগুড়ির উচাতারি গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে এক নারী ও এক বৃদ্ধসহ চারজন আহত হন। সংঘর্ষে নুরুল খান ও গনি শেখের নেতৃত্বাধীন পক্ষগুলো জড়িত ছিল বলে পোস্টে উল্লেখ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক এনই-এর ফেসবুক পেজেও একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে ঘটনাটি ভাওরাগুড়ির উচাতারি গ্রামের জমি বিরোধের সংঘর্ষ বলে উল্লেখ করা হয়। সেখানে একটি নির্মাণাধীন সরকারি ঘর ভাঙচুরের কথাও বলা হয়।
.png)



-d8537c-256x144.webp)
-3aa005-256x144.webp)
-0640ea-256x144.webp)
