স্ট্রিম প্রতিবেদক

ফেসবুকে সংঘর্ষ ও মারধরের একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতের উত্তর প্রদেশে গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে বাংলাদেশি পর্যটকদের ওপর হামলা হয়েছে।
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি ভুয়া। ভিডিওটি উত্তর প্রদেশের নয়। এর সঙ্গে বাংলাদেশি পর্যটক বা গাড়ি ওভারটেকেরও কোনো সম্পর্ক নেই। এটি ২০২৫ সালের এপ্রিলে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি পরিবারের ওপর হামলার ঘটনার ভিডিও।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম Punjab Kesari Haryana-এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৬ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেখানে থাকা ফুটেজের দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে ঘটেছিল।
আরও অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম Live Hindustan-এর ২০২৫ সালের ৫ এপ্রিলের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়, ফরিদাবাদের ভারত কলোনিতে বাড়ির সামনে গালিগালাজ ও হট্টগোল করতে নিষেধ করায় প্রতিবেশীরা একটি পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। হামলায় কুঠার ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। এতে ওই পরিবারের এক নারীসহ পাঁচজন আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, নিশিকান্ত চৌহান ও তাঁর শ্যালক রঘুরাজ রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে এক প্রতিবেশীকে কারও সঙ্গে উচ্চস্বরে বাকবিতণ্ডা ও গালিগালাজ করতে দেখেন। নিশিকান্ত ওই প্রতিবেশীকে গালিগালাজ ও হট্টগোল করতে নিষেধ করেন। পরে ওই প্রতিবেশী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও কুঠার দিয়ে নিশিকান্ত ও রঘুরাজের ওপর হামলা করেন। শব্দ শুনে নিশিকান্তের স্ত্রী ও দুই ছেলে সেখানে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের ওপরও হামলা করা হয়।
এর আগে রিউমর স্ক্যানারও একই ভিডিও যাচাই করে। তখন ভিডিওটি বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের ছিনতাইয়ের দৃশ্য দাবিতে ছড়ানো হয়েছিল।

.png)

ফেসবুকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নামে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, নির্বাচনী খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-১ আসনে কোনো উপনির্বাচন হবে না (১, ২)। ১২ ফেব্রুয়ারির ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীই ওই আসনের সংসদ সদস্য হিসেবে গণ্য হবেন।
১ ঘণ্টা আগে
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেলক্রসিংয়ের গেট না তোলায় এক ব্যক্তি গেটম্যানকে ধমক দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘মিটিং আছে বলে রেল ক্রসিংয়ের গেট খুলে দিতে লাইনম্যানকে ধমক দিলেন এক স্থানীয় নেতা
২০ আগস্ট ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী’ শিরোনামে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে। একই ভিডিও ছড়ানো হয়েছে এক্সেও। ছড়িয়ে পড়া ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটাই নতুন বাংল
১৮ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রপতি হয়ে যা বললেন’ দাবিতে ছড়ানো হয়েছে হাফিজ উদ্দিন আহমদের পুরোনো ভিডিও ফেসবুকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটির ওপর লেখা রয়েছে, ‘রাষ্ট্রপতি হয়ে জামাত, আওয়ামী লীগ, বিএনপি নেতাকর্মীদের যা বললেন।’ ভিডিওতে হাফিজ উদ্দিন আহমদকে বলতে শোন
১৭ আগস্ট ২০২৬