কলকাতায় অগ্নিকাণ্ড

সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার সদস্যের মরদেহ ফিরল কুষ্টিয়ায়

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুষ্টিয়া

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২৩: ৫৩
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছায়। ছবি: স্ট্রিম
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছায়। ছবি: স্ট্রিম

কলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার সদস্যের মরদেহ কুষ্টিয়ায় ফিরেছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছায়।

এর আগে, শনিবার দুপুরে বেনাপোল সীমান্তে প্রয়োজনীয় কার্যক্রম শেষ কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছালে আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ।

দেবাশীষ দত্ত গত ৩ আগস্ট চিকিৎসার জন্য ভারত বেঙ্গালুরু যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী আফসানা শারমিন, শিশু স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। চিকিৎসা শেষে বেঙ্গালুরু থেকে কেনাকাটার জন্য যান কোলকাতায়। সেখানে থাকার জন্য ওঠেন হোটেল শিখা-ইনে। সেখানে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে দেবাশীষের পরিবারসহ মোট মোট ৯ জন মারা যান। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি ছিলেন।

স্বামী-স্ত্রী দুই সম্প্রদায়ের হওয়ায় পরিবারের পক্ষ থেকে ধর্মীয় রীতি অনুযায়ী সবকিছু সম্পন্ন করা হবে জানানো হয়েছে। দেবাশীষ দত্তের শ্বশুর ও স্ত্রী আফসানা শারমিনকে কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। দেবাশীষ ও তার পুত্রকে কুষ্টিয়া মহাশ্মশানে শেষকৃত্য পালন করা হবে।

সাংবাদিক দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা এবং বেসরকারি টিভি চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার সদস্যের মরদেহ ফিরল কুষ্টিয়ায়