স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে একজন নারীকে হেনস্তার একটি সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি পহেলা বৈশাখে ঢাকার মোহাম্মদপুরে এক অন্তঃসত্ত্বা নারীকে যৌন নির্যাতনের ঘটনা বলে দাবি করা হচ্ছে। ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, একটি সরু গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি পেছন থেকে এসে হঠাৎ এক নারীর শ্লীলতাহানি করে এবং দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের মোহাম্মদপুরের নয়; বরং এটি ভারতের রাজস্থানের জয়পুরের মালভিয়া নগর এলাকার একটি ঘটনা।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।

ভিডিওটির কয়েকটি স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে একই ফুটেজের একটি পোস্ট অনলাইন প্লাটফর্ম ‘রেডডিটে’ খুঁজে পাওয়া যায়। সেখানে ভিডিওটি জয়পুরের ঘটনা হিসেবে শেয়ার করা হয়েছে। ওই পোস্টে ব্যবহৃত শিরোনাম এবং ভিডিওর ফ্রেমের সঙ্গে ভাইরাল দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। রেডডিটে পাওয়া এই সূত্র থেকে ধারণা পাওয়া যায়, ভিডিওটি এর আগে ভারতে প্রচারিত হয়েছিল।

এই সূত্র ধরে অনুসন্ধান করলে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, জয়পুরের মালভিয়া নগর এলাকায় এক গর্ভবতী নারীকে হেনস্তার অভিযোগে মামলা হয়েছে। গত ২৫ মার্চ সন্ধ্যা প্রায় ৬টা ১০ মিনিটে সেক্টর ৯-এর কাছের একটি গলিতে পেছন থেকে এসে এক ব্যক্তি ওই নারীকে জাপটে ধরে অশোভন আচরণ করে পালিয়ে যায়। অভিযোগটি যথাযথভাবে সামাল না দেওয়ার কারণে দুজন পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভাইরাল ভিডিওর দৃশ্য, রেডডিটে পাওয়া পোস্ট এবং সংবাদমাধ্যমের প্রতিবেদনের বিবরণ মিলিয়ে দেখা যায়, আলোচিত ফুটেজটি জয়পুরের ওই ঘটনারই ভিডিও।

.png)

ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, তিনি যশোরের বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশ দেখে গেছেন। ক্যাপশনে আরও বলা হয়, প্রায় দুই বছর পর তাঁকে দেখা গেছে।
৭ ঘণ্টা আগে
এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের জমি দখল করতে ইসলামপন্থীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। হামলা থেকে নারী ও শিশুরাও রেহাই পায়নি। ক্যাপশনে আরও বলা হয়, হিন্দুরা সংখ্যালঘু হলে এমন ঘটনা ঘটে।
০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেছে সরকার, এমন দাবি করে একটি পোস্ট প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ ইংলিশ।
০৩ আগস্ট ২০২৬
হামলাকে ঘিরে ফেসবুকে সম্পাদিত ছবি, ভুল পরিচয় ও ভিন্ন দেশের ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেকে দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।
২৯ জুলাই ২০২৬