স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে ব্রাজিলের জনপ্রিয় ফুটবলার নেইমার জুনিয়রের নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ব্রাজিলের হলুদ জার্সি, ক্যাপ ও সানগ্লাস পরা ব্যক্তি টয়লেটে আছেন এবং বাইরের কয়েকজন তা মোবাইল ফোনে ধারণ করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবির ব্যক্তি নেইমার।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওর ব্যক্তি ফুটবলার নেইমার নন। তিনি নেইমারের মতো দেখতে সামাজিক মাধ্যমে পরিচিত ব্রাজিলিয়ান কনটেন্ট নির্মাতা আইগন অলিভার, ইনস্টাগ্রামে যিনি sosiadoney নামে পরিচিত।
অনুসন্ধানে ভাইরাল ভিডিওর মূল সংস্করণ পাওয়া যায় আইগন অলিভারের ভেরিফায়েড ইনস্টাগ্রামে। গত ২০ মে তিনি ওই সেখানে ভিডিওটি পোস্ট করেন। এটি মূলত নেইমারকে ঘিরে রসাত্মক বা মিমধর্মী কনটেন্ট। আইগন অলিভার অনেক দিন ধরে নেইমারের চেহারা, পোশাক ও স্টাইল অনুকরণ করে বিভিন্ন কমেডি ভিডিও করছেন।

আইগন অলিভার আগেও নেইমারের মতো চেহারা নিয়ে আলোচনায় এসেছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে তাঁকে দেখে অনেক ফুটবল ভক্ত বিভ্রান্ত হয়েছিলেন। সে সময় বিবিসি স্পোর্টের একটি ইনস্টাগ্রাম পোস্টেও আইগন অলিভারকে উল্লেখ করা হয়েছিল নেইমারের মতো দেখতে।
অর্থাৎ, এই প্রথম কনটেন্ট নির্মাতা আইগন অলিভারের ভিডিও বা উপস্থিতি আসল নেইমার ভেবে ছড়াল, এমন নয়। এবারো তাঁর কনটেন্ট নিয়ে একই ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে ভাইরাল ভিডিওর সঙ্গে নেইমার জুনিয়রের বাস্তব কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

.png)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেছে সরকার, এমন দাবি করে একটি পোস্ট প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ ইংলিশ।
২ ঘণ্টা আগে
হামলাকে ঘিরে ফেসবুকে সম্পাদিত ছবি, ভুল পরিচয় ও ভিন্ন দেশের ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেকে দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।
২৯ জুলাই ২০২৬
ফেসবুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, মারধরের শিকার ওই ব্যক্তি মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবু। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ২৩ জুলাই পুরানা পল্টনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক কেরামত আলীকে মারধরের ঘটনার।
২৬ জুলাই ২০২৬
শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬