স্ট্রিম প্রতিবেদক

রাপা প্লাজার ওপর দিয়ে সূর্য তখন নেমে যাচ্ছে পশ্চিমে। ধানমন্ডি ২৭ নম্বরের এ পাশটায় মানুষের কোলাহল কম। তবু কিছু মানুষ জটলা বেঁধে লিফট বেয়ে রাপা প্লাজার পাঁচ তলায় উঠছেন।
একটি জটলার সঙ্গী হয়ে উঠে পড়লাম পাঁচতলার বাহারি আহারে। টানা ফ্লোরের এক পাশে চোখে পড়ল হরেক রকমের বইয়ের পশরা সাজানো। পেছনে বড় করে লেখা—‘বর্ষাকালীন বইমেলা’।
কিছু ছেলেমেয়ে ভিড় করে বই দেখছে। হাতে নিয়ে পাতা উল্টিয়ে পড়ার চেষ্টা করছে। এসেছেন বড়রাও।
হাতির ঝিলের মহানগর প্রজেক্ট আবাসিক এলাকা থেকে এসেছেন রিক্তা রিচি ও জাকারিয়া দম্পতি। সঙ্গে রয়েছে তাঁদের ছোট্ট মেয়ে কিংবদন্তি।
রিক্তা বলেন, ব্যস্ততার কারণে সব সময় বইয়ের দোকানে গিয়ে বই কেনার সময় হয় না। শহরের বিভিন্ন জায়গায় এরকম বইমেলা হলে ভালো হয়। পছন্দের বই সহজে কেনা যায়।
মোহাম্মদ জাকারিয়া বলেন, একটু আড্ডা হলো, ঘোরাঘুরি হলো, সঙ্গে কিছু বই কেনা হলো। ব্যাপারটা মন্দ না। এরকম বইমেলা নিয়মিতই হওয়া উচিত।
একই সময়ে মেলায় উপস্থিত হন শিশুসাহিত্যিক রবিউল কমল। তিনি বলেন, পাঠককে বইমুখী করতে হলে এমন মেলা নিয়মিত আয়োজন করতে হবে।

এ ব্যাপারে কথা হয় মেলার আয়োজক প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ ও বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’-এর সম্পাদকের সঙ্গে। গ্রন্থিকের স্বত্বাধিকারী রাজ্জাক রুবেল বলেন, আমরা প্রতিবছর এই মেলার আয়োজন করতে চাই।
এবং বইয়ের সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, শুধু ঢাকায় নয়, সারা দেশেই এমন বইমেলার আয়োজন করা উচিত। এ জন্য দরকার স্পন্সর।
আয়োজকেরা জানান, আজ শুক্রবার (১০ জুলাই) সকালে দুই দিনব্যাপী এই বর্ষাকালীন বইমেলা শুরু হয়েছে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক বদরুল আলম খান, কথাসাহিত্যিক আহমদ বশীর, লেখক অনুবাদক জাভেদ হুসেন, পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা, মননরেখা সম্পাদক মিজানুর রহমান নাসিম, লেখক সাংবাদিক মু আ লতিফ, কথাসাহিত্যিক পলাশ মজুমদার, উন্নয়নকর্মী সেকান্দর আলী সুমন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খান।
আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বর্ষাকালীন বইমেলা। মেলায় রয়েছে প্রায় ১৫টি প্রকাশনীর বই। এ ছাড়াও রয়েছে শিশু কিশোর উপযোগী অরিজিনাল বিদেশি বই।

.png)

চিত্রশিল্পী তৌহিন হাসান ঘুরে দেখেছেন দেশ-বিদেশের বিখ্যাত সব আর্ট মিউজিয়াম ও আর্ট গ্যালারি। সেই শিল্পভ্রমণের অভিজ্ঞতা নিয়ে শুরু হয়েছে ধারাবাহিক ‘আর্ট মিউজিয়ামে চক্কর’। আজ প্রকাশিত হলো এর ষষ্ঠ পর্ব। চোখ রাখুন প্রতি রোব ছোটবেলায় আমি ভিউকার্ড সংগ্রহ করতাম। বেশির ভাগ ভিউকার্ডে থাকত নায়ক-নায়িকার ছবি
২৩ আগস্ট ২০২৬
(অষ্টম পর্ব পড়ুন এখানে) ১৯৫১ সালে প্রথমবারের মতো ঢাকায় এসে আমি এ-ধরনের কয়েকজন মিলে ভাড়া করা বাসায় কিছুদিন কাটিয়েছিলাম। আমার মায়ের এক জ্ঞাতি ভাই সেখানে চল্লিশের দশকের শেষভাগ থেকেই থাকতেন। তখনও তিনি অবিবাহিত ছিলেন, যদিও সপ্তাহান্তে গ্রামে তাঁর বাবা-মায়ের কাছে বেড়াতে যেতেন। তিনি আমার মায়ের অন্
২২ আগস্ট ২০২৬
কোনো রিসার্চ আর্টিকেল লিখতে গেলে সেখানে কোনো কিছু ক্লেইম করতে হয়। থিসিস স্টেটমেন্ট লিখতে হয়, রিসার্চ গ্যাপ বের করতে হয়, ক্লেইম বা দাবিকে প্রশ্ন বা সমস্যা আকারে হাজির করতে হয়। দাবিটাকে কনটেস্টেবল হতে হয়। একটা সেন্ট্রাল আর্গুমেন্ট থাকতে হয়, বেশ রিপিটিশন থাকতে হয়, কী করব সেটা থাকতে হয় ভূমিকায
২১ আগস্ট ২০২৬
কালজয়ী কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের জীবদ্দশার কোনো স্পষ্ট স্মৃতি তাঁর সন্তানদের মানসপটে নেই। খুব অল্প বয়সে বাবাকে হারানোর কারণে তাঁদের কারও স্মৃতিতেই বাবার উপস্থিতি নেই বললেই চলে। তবে বাবার রক্ত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে পথ চলছেন তাঁর সন্তানেরা।
১৯ আগস্ট ২০২৬