স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও দুই দেশের যুদ্ধবিরতি পুরোপুরি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১০ জুলাই) সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লেখেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান “আলোচনা” চালিয়ে যাওয়ার অনুরোধ করায় আমরা সম্মত হয়েছি। তবে আমরা জানিয়ে দিয়েছি, যুদ্ধবিরতি শেষ!’
অন্তর্বর্তী সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের ঘোষণার দুই দিন পর যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দিলেন ট্রাম্প।
চলতি সপ্তাহে হরমুজ প্রণালীতে তিনটি কাতারি ও সৌদি বাণিজ্যিক ট্যাঙ্কার হামলার মুখে পড়ে। এর জেরে যুক্তরাষ্ট্র-ইরান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায়। গত বৃহস্পতিবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানে। তবে শুক্রবার নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই উত্তেজনা প্রশমন এবং হরমুজে নৌচলাচল স্বাভাবিক করতে কাতার ও ইরানের কর্মকর্তারা আজ বৈঠকে বসবেন]।
এর আগে আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প বলেছিলেন, ‘গত ৮ এপ্রিল স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি এখন অতীত।’
যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি শেষ। আমি তাদের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না। তাদের সঙ্গে লেনদেন স্রেফ সময় অপচয়। তারা নোংরা, অসুস্থ এবং হিংস্র।’
এছাড়া শুক্রবার ‘নিউ ইয়র্ক পোস্ট’কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। তাঁকে হত্যা করলেও ইরানকে গুঁড়িয়ে দেওয়া হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে টাঙানো ব্যানারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে তাদের তালিকায় রয়েছি। তবে আমি নির্দেশনা রেখে গেছি—যদি আমার কোনো ক্ষতি হয়, তবে তাদের ওপর এমন বোমাবর্ষণ করা হবে যা আগে কখনো দেখেনি।’
এদিকে ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটবে না। তিনি বলেন, ‘আমেরিকানরা সমঝোতা লঙ্ঘন করলে আমরা প্রতিরক্ষার জন্য প্রস্তুত এবং ইরানিদের অধিকার রক্ষায় লড়াই করব। যুদ্ধের অবসান আমাদের অগ্রাধিকার হলেও, ইরান কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের শর্তের কাছে নতি স্বীকার করবে না।’
তথ্যসূত্র: আল-জাজিরা ও সিএনএন

.png)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার গোয়েন্দা তথ্য দিয়ে ইরানে পুনরায় হামলার উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধবিরতি ভেঙে নতুন হামলার সিদ্ধান্ত নিতেই ট্রাম্পকে ওই তথ্য সরবরাহ করা হয়।
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১২ জন মারা গেছেন। এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। খবর আলজাজিরা।
১০ ঘণ্টা আগে
ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশকে ব্যবহার করে নেপালের বাজারে প্রবেশের প্রযুক্তিগত সুযোগ তৈরি করেছে। বাংলাদেশ সম্প্রতি স্টারলিংককে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইথ রপ্তানির অনুমতি দিয়েছে।
১১ ঘণ্টা আগে