স্ট্রিম ডেস্ক

অগ্ন্যাশয়ের তীব্র প্রদাহে (অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস) আক্রান্ত নওগাঁর এতিম যুবক মো. শাকিব হাসান রাসেল (২৭) বাঁচতে চান। তাঁর চিকিৎসায় জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ জুন রাতে হঠাৎ তাঁর পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর এই রোগ ধরা পড়ে। স্বজনরা তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রামেকের চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগে শাকিবের কিডনিও বিকল হতে শুরু করেছে। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না করা গেলে তাঁর কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
বর্তমানে তাঁর চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করতে গিয়ে তাঁর মামা ও খালা দিশেহারা। তাঁরা জানান, শাকিবের জীবন বাঁচাতে প্রতিদিন ৭ হাজার টাকার ইনজেকশন কিনতে হচ্ছে।
এই অবস্থায় শাকিবের চিকিৎসার খরচ মেটাতে তাঁর পরিবার সাহায্যের আবেদন জানিয়েছে। তাঁরা সমাজের বিত্তবান, প্রবাসী এবং হৃদয়বান মানুষদের কাছে এই সাহায্য চেয়েছেন।
আর্থিক সাহায্য পাঠাতে বিকাশ পার্সোনাল নম্বর ০১৭৬৭৩৫৮৭১৮ অথবা ০১৮২৩৪২৮৭২৮-এ যোগাযোগ করা যাবে। এছাড়া সরাসরি কথা বলে রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগের নম্বর হলো ০১৭৬৭৩৫৮৭১।
ব্যাংকের সাহায্য পাঠাতে চাইলে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পল্লবী শাখার অধীনে কালশী উপশাখায় যোগাযোগ করুন। সেখানে সেলিম আহমেদ নামে ২১১১৫৮০৩৪৯৮৯৬ অ্যাকাউন্ট নম্বরে সহায়তা পাঠানো যাবে।

.png)

টানা দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। তবে এবার বাইচকে কেন্দ্র করে দর্শনার্থীদের নৌকায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজানো ও ‘নাচানাচি’ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
৪ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়াটির মাধ্যমে ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স রহিত করা হয়েছে এবং বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
৪ ঘণ্টা আগে-d34011-256x144.webp)
রংপুরে চার খুনের ঘটনায় গ্রেপ্তার এক আসামির সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তীর পরনের শার্টের মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠেছে। তবে দুই শার্ট এক নয় বলে দাবি করেছেন ডিবি প্রধান।
৪ ঘণ্টা আগে
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের পিতৃত্ব প্রমাণিত হয়েছে।
৪ ঘণ্টা আগে