স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের মুক্তাগাছায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মুক্তাগাছার মানকোন ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ জুলাই) ওই যুবককে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক অভিযোগ স্বীকার করেছেন।
জানা গেছে, গত সোমবার বিকেলে ভুক্তভোগী শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় ওই যুবক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের ভয় দেখান। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে।
একপর্যায়ে তার মা একথা জানতে পারেন এবং মেয়েকে জিজ্ঞাসা করলে সে বিস্তারিত জানায়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে সুমনকে মারধর করে পুলিশের হেফাজতে দেন।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা থানায় মামলা করেন। জবানবন্দির জন্য শুক্রবার ওই শিশুকে আদালতে পাঠানো হয়। শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।
শিশুর মা বলেন, ‘গতকাল আমরা যখন জানতে পারলাম, তখন এলাকার লোকজন সুমনকে ধরে পুলিশের হাতে দেন। আমার মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের উপযুক্ত বিচার চাই।’
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন এবং তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.png)

টানা দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। তবে এবার বাইচকে কেন্দ্র করে দর্শনার্থীদের নৌকায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজানো ও ‘নাচানাচি’ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
৪ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়াটির মাধ্যমে ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স রহিত করা হয়েছে এবং বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
৪ ঘণ্টা আগে-d34011-256x144.webp)
রংপুরে চার খুনের ঘটনায় গ্রেপ্তার এক আসামির সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তীর পরনের শার্টের মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠেছে। তবে দুই শার্ট এক নয় বলে দাবি করেছেন ডিবি প্রধান।
৪ ঘণ্টা আগে
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের পিতৃত্ব প্রমাণিত হয়েছে।
৪ ঘণ্টা আগে