স্ট্রিম প্রতিবেদক

আর্থিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দেশের ক্রীড়াবিদদের ভাতা দিচ্ছে সরকার। দ্বিতীয় দফায় ১৭১ জনের হাতে ক্রীড়া কার্ড ও এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে ফুটবল, হকি, সাঁতার, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন, আর্চারিসহ ১৮টি ডিসিপ্লিনের খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়।
এর আগে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, এই ভাতার পরিমাণ মাসিক এক লাখ টাকা। তবে এটি কোনো স্থায়ী সুবিধা নয়। খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রতি ৪ মাস অন্তর এই তালিকা রিভিউ করা হবে। যাঁরা ভালো খেলবেন তাঁরা তালিকায় টিকে থাকবেন, আর পারফরম্যান্স খারাপ হলে তালিকা থেকে বাদ পড়বেন।
ক্রীড়া কার্ড পাওয়ার পর সামাজিক মাধ্যমে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়াবিদ শেখ মোরসালিন। তিনি বলেন, ‘এটি আমাদের আরও কঠোর লড়াই করতে, বড় স্বপ্ন দেখতে এবং দেশের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে উৎসাহিত করবে।’

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী।
২৪ দিন আগে
রমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
১২ মার্চ ২০২৬
অমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে শিশু-কিশোরেরা; সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। ছোটদের জন্য সাজানো এই বিশেষ সময়ে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা, ছবি আঁকা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
০৭ মার্চ ২০২৬
বসন্তের আবহে দোল পূর্ণিমা ও হোলি উৎসবে প্রেমের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। উৎসবে অংশগ্রহণকারীরা রঙ উড়িয়ে ও নাচানাচির মাধ্যমে উদযাপন করছেন আনন্দের এই আয়োজন।
০৪ মার্চ ২০২৬