
ইরানের প্রধান তেল রপ্তানিকারক খার্গ দ্বীপ বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘খার্গ দ্বীপ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে!!!’
যুদ্ধের আগে ইরানের মোট তেল রপ্তানির সিংহভাগই এই খার্গ দ্বীপের মাধ্যমে পরিচালিত হতো, যা দেশটির প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। যুদ্ধ শুরুর পর থেকেই এই দ্বীপ দখল বা ধ্বংস করার হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প।
এদিকে যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরানের লারাক দ্বীপে চালানো মার্কিন হামলার জবাবে জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে যেকোনো সংঘাত বাড়ার পেছনে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা।
একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, সোমবার ভোরের দিকে কয়েক ডজন ড্রোন দিয়ে ওই ঘাঁটিতে মার্কিন সৈন্য ও হেলিকপ্টার লক্ষ্য করে এই আক্রমণ করা হয়।
এ ছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৩ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৩ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৪ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১০ ঘণ্টা আগে