স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং জবাবে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৫১ ডলার বা ২.৮৫ শতাংশ বেড়ে ৯০.৬১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২.১৩ ডলার বা ২.৫৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.৫৩ ডলারে ওঠে।
রোববার হরমুজ প্রণালিতে ইরানের লারাক দ্বীপে থাকা দুটি লঞ্চারে (উৎক্ষেপণ ব্যবস্থা) হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে বলে সোমবার দেশটির রেভল্যুশনারি গার্ডের বরাত দিয়ে ইরানের গণমাধ্যম জানিয়েছে।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘মনে হচ্ছে আমরা আবার উত্তেজনা বৃদ্ধির একটি পর্যায়ে প্রবেশ করেছি। এটি কত দিন স্থায়ী হবে, তা বলা অসম্ভব। কয়েক দিনও হতে পারে, কয়েক সপ্তাহও গড়াতে পারে।’
যুদ্ধ অবসানের আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে। এদিকে, মধ্যস্থতাকারীরা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার চেষ্টা করছেন। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রয়টার্সকে জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্র প্রতি সপ্তাহে নতুন করে ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ জারি করতে পারে। এর লক্ষ্য হলো ইরানকে ডলারভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা।
এএনজেডের বিশ্লেষকেরা গ্রাহকদের পাঠানো এক নোটে জানান, আগস্টে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে দুই ধরনের তেলের দামই ৪ শতাংশের বেশি কমেছিল।
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সতর্কতার কারণে গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা পণ্যবাহী জাহাজের সংখ্যা কমে দিনে পাঁচটিতে নেমে আসে। জাহাজে হামলার আশঙ্কায় কোম্পানিগুলো সতর্ক অবস্থান নেওয়ায় এই সংখ্যা কমে। এর মধ্যেই শনিবার প্রণালিটি দিয়ে ভেতরের দিকে যাওয়ার সময় একটি ট্যাংকারে একটি প্রজেক্টাইল আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার সঙ্গে সম্প্রতি হওয়া একটি চুক্তির আওতায় পাওয়া তেল দিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত পুনরায় পূরণ করা হবে। দেশটির তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন মাত্রার কাছাকাছি নেমে গেছে।

.png)

নেপাল-চীন সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। বেড়েছে নিখোঁজও। এতদিন তিন হাজার মানুষ নিখোঁজ বলা হলেও, নতুন করে সংখ্যাটি ৪ হাজার ২৪৭ বলেছে নেপোলের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে, চীনের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন।
১ ঘণ্টা আগে
ইরানের প্রধান তেল রপ্তানিকারক খার্গ দ্বীপ বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘খার্গ দ্বীপ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে!!!’ যুদ্ধের আগে ইরানের মোট
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের রকেট আক্রমণের জবাবে জর্ডানে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। জুলাইয়ের শেষ দিকে মার্কিন সামরিক অভিযান স্থগিত করার পর ইরানে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।। খবর বিবিসি
৩ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৮১ জনে দাঁড়িয়েছে। তিব্বতে মারা গেছেন আরও ১৬ জন। দুই দেশ মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৭৯৭ জন। নেপালে এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৫০২ জন। নতুন করে বন্যার আশঙ্কায় কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে