স্ট্রিম ডেস্ক

পনেরো বছরের ক্ষমতা ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, আর সেই ক্ষমতা কেড়ে নিতে নরেন্দ্র মোদির বিজেপি—এই দুই শিবিরের সরাসরি লড়াইয়ে আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি আসনে এই ভোটগ্রহণ চলবে। প্রথম দফার এই নির্বাচনে ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার।
দ্বিতীয় দফায় নদিয়ার ১৭টি, উত্তর ২৪ পরগনার ৩৩টি, দক্ষিণ ২৪ পরগনার ৩১টি, কলকাতার ১১টি, হাওড়ার ১৬টি, হুগলির ১৮টি এবং পূর্ব বর্ধমানের ১৬টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট ভোটকেন্দ্র রয়েছে ৪১ হাজার একটি। এর মধ্যে ৩৯ হাজার ৩০১টি প্রধান বুথ এবং প্রায় ১ হাজার ৭০০টি সহায়ক বুথ রয়েছে।
নির্বাচনের প্রধান দুই প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০২১ সালের নির্বাচনে এই ১৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল ১২৩টিতে। বিজেপি পেয়েছিল ১৮টি এবং আইএসএফ পেয়েছিল একটি আসন। বিভিন্ন জরিপে এবারের নির্বাচনেও তৃণমূল এগিয়ে রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগে ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণে রেকর্ড ৯৩ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছিল।
আগামী ৪ মে রাজ্যের মোট ২৯৪টি কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণা হবে। একই দিন আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির নির্বাচনের ফলও ঘোষণা করা হবে।
মুখোমুখি মমতা-শুভেন্দু
দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনটির দিকে সবার নজর থাকবে। এই এলাকাতেই মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর বাড়ি। তিনি এবারও লড়ছেন এই আসন থেকে।
এবার এই আসন থেকে বিজেপির শুভেন্দু অধিকারী নির্বাচন করায় আসনটি ভিন্ন মাত্রা পেয়েছে। অবশ্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও প্রার্থী হয়েছেন শুভেন্দু।
গত বিধানসভা নির্বাচনে, ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও মুখোমুখি হয়েছিলেন এই দুই হেভিওয়েট। সেবার ওই আসনে পরাজিত হয়েছিলেন মমতা ব্যানার্জী।

ভিডিওটি প্রথম দেখেই স্তব্ধ হয়ে যান সামরিন আইয়ুব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই ফ্রিল্যান্স মডেল গত বছর মোবাইল ফোনে স্ক্রল করছিলেন। এ সময় এক বন্ধু তাঁকে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ক্লিপ পাঠান।
১৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে এবং এটি স্থায়ীভাবে টোলমুক্ত থাকার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার (১৫ জুন) ইরান জানিয়েছে, প্রণালিতে যাতায়াতের জন্য টোল আরোপ করা হবে না। তবে, কিন্তু নির্দিষ্ট কিছু সেবার বিনিময়ে ফি নেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে রোববার একটি সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ ঘোষণায় বিশ্বজুড়ে স্বস্তির হাওয়া বইলেও তেহরানের রাস্তায় এখনও রয়ে গেছে অস্বস্তি। বছরের পর বছর নিষেধাজ্ঞা ও উত্তেজনার মধ্যে থাকা অনেক ইরানি মনে করছেন, এ সমঝোতা দীর্ঘমেয়াদে স্থায়ী হবে না।
১৬ ঘণ্টা আগে
চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার সময়ে হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল আরোপ করবে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিন প্রণালিটি টোলমুক্ত থাকবে।
২০ ঘণ্টা আগে