স্ট্রিম সংবাদদাতা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘির হরিণশালা থেকে হরিণ চুরির ঘটনায় এক বছর পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। হরিণটি জবাই করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্তে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— দুর্গাসাগর দিঘির কেয়ারটেকার মো. জামাল হোসেন মৃধা (৪০) ও পাহারাদার কাম মালী অলিউল হাওলাদার অলি (৩২)।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। রোববার (২ আগস্ট) তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তউল্লাহ দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা প্রশাসকের নাজির খায়ের শিকদার বলেন, দুর্গাসাগর দিঘির হরিণশালার ১৩ হরিণের সবচেয়ে বড়টি খাঁচা থেকে চুরি হয়। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর হোসেন গত বছরের ৭ আগস্ট এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) কাজী গোলাম সরোয়ার বলেন, ঘটনার সময় অভিযুক্ত দুজনের কারও ডিউটি ছিল না। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া গেছে, ঘটনার সময় তারা দুর্গাসাগর এলাকায় অবস্থান করছিলেন। তদন্তে তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়ার পরই গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, হরিণ চুরির ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা এবং চুরি হওয়া হরিণ জবাই করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে