স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হয়েছে আবু রায়হান তালুকদার (৪০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামে পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তাভর্তি অবস্থায় নিহতের শরীরের খণ্ডিত অংশ উদ্বার করে পুলিশ।
নিহত আবু রায়হান ওই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদারের ছেলে। তিনি বাংলাদেশ কাস্টমস কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা শাখার সিপাহি হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, গত ২৩ জুলাই রাতে আবু রায়হান নিজ বাড়িতে আসেন। রাতে বাড়ির কেয়ারটেকার রাজুকে সঙ্গে নিয়ে নিজ ঘরেই ছিলেন। পরদিন কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাজুকে সঙ্গে করে বাড়ি থেকে বের হন। তবে এরপর তিনি কর্মস্থলে পৌঁছেননি। ২৭ জুলাই রাতে আবু রায়হানের বড় ভাই নূরুল ইসলাম ফুলবাড়িয়া থানায় ছোট ভাইয়ের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তদন্তে পুলিশ জানতে পারে, কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উত্তরপাড়া গ্রামে পরিত্যক্ত পুকুরে ট্রাভেল ব্যাগ ভাসার খবর পায় পুলিশ। সেখান থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তাভর্তি অবস্থায় মরদেহের ১৫ খণ্ড উদ্ধার করে। পরে মরদেহটি রায়হানের বলে শনাক্ত করেন স্বজনরা।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা জানান, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে