স্ট্রিম ডেস্ক

চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানের কাছাকাছি উপকূলীয় এলাকায় আঘাত হানে বলে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫১ কিলোমিটার। এতে মুষলধারে বৃষ্টি হয়।
এর আগে ন্যাশনাল মেটেরোলজিক্যাল সেন্টারের কর্মকর্তা ওয়াং হাইপিং জানান, উপকূলে আঘাত হানার পর টাইফুনটি পশ্চিম দিকে এগোবে। পরে মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের ওপর দিয়ে যাওয়ার সময় এর গতি কমে আসবে এবং ধীরে ধীরে শক্তি হারাবে। তবে ধীর গতির কারণে দীর্ঘক্ষণ ভারী বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকা ও ছোট নদীগুলোতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যাবে।
ঝড়ের প্রভাবে পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। শুধু ঝেজিয়াং প্রদেশ থেকেই ৯ লাখের বেশি এবং সাংহাই থেকে অন্তত ৩০ হাজার ৩০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ভেরিফ্লাইটের তথ্য অনুযায়ী, সাংহাইতে প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফুজিয়ান প্রদেশের উচ্চঝুঁকি পূর্ণ এলাকা থেকে অন্তত ৯৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ৫৫টি যাত্রীবাহী ফেরি রুট বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে ১১৫টি অফশোর নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ করা হয়েছে এবং ২৯০টি নির্মাণ নৌযান নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ১০ আগস্ট পর্যন্ত চীনের পূর্ব ও মধ্য-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যহত থাকবে। কিছু কিছু এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
পানিসম্পদ মন্ত্রণালয় জানায়, চিয়েনতাং, ইয়ং, জিয়াও ও শুইয়াং নদীতে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। ঝড়ের মূল আঘাতপ্রাপ্ত এলাকার ছোট নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এছাড়া ঝেজিয়াংয়ের কিছু অংশে ভূতাত্ত্বিক বিপর্যয়ের উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি ঢলের ‘রেড অ্যালার্ট’ আওতাভুক্ত এলাকার বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক বছরগুলোতে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। টাইফুনগুলো আগের চেয়ে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হয়ে উঠছে। এর আগে এ টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারের ওপর দিয়ে বয়ে যায়। এতে ছয়জন আহত হন এবং ৫০ হাজারের বেশি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

.png)

সৌদি, তুরস্ক ও পাকিস্তানে মধ্যে সদ্য সই হওয়া প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন এনেছে। দক্ষিণ এশিয়াতে এর প্রভাব আলোচনা নিয়ে শুরু হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক নতুন করে ভাবাচ্ছে নয়াদিল্লিকে।
১২ ঘণ্টা আগে
অসুস্থতা ও নিখোঁজ থাকার খবরের মাঝেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রোববার (৯ আগস্ট) দুই নেতার এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকের খবর নিশ্চিত করেছে বিভিন্ন ইরানি গণমাধ্যম।
১৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে হামলা হয়েছে। রোববার (৯ আগস্ট) উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল, কাদা, পানির বোতল ও জুতো ছুড়ে মারা হয়। পুলিশ হেফাজতে নিহত তৃণমূল কর্মী বীরজু কেওটের স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
১৪ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তিনি পদে থাকা পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফার গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেং তিনি। রোববার (৯ আগস্ট) ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন তিনি।
১৫ ঘণ্টা আগে