স্ট্রিম ডেস্ক

আন্তর্জাতিক জলসীমায় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে যাত্রারত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে এই অভিযান চালায় তারা। খবর আল জাজিরার।
সংগঠকদের অভিযোগ, ড্রোন, যোগাযোগ বিঘ্নকারী প্রযুক্তি ও সশস্ত্র নৌবাহিনী ব্যবহার করে ভূমধ্যসাগরের মাঝখানে মানবিক সহায়তা বহরটিকে থামানো হয়েছে।
ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, সামরিক স্পিডবোটে এসে নিজেদের ‘ইসরায়েল’ হিসেবে পরিচয় দিয়ে নৌযানগুলো ঘিরে ফেলে। লেজার ও আধা-স্বয়ংক্রিয় অস্ত্র তাক করে যাত্রীদের নৌকার সামনে এসে হাঁটু গেড়ে বসতে নির্দেশ দেওয়া হয়।
সংগঠকদের দাবি, আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান বেআইনি এবং এতে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। বহরের ১১টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ৫৮টি জাহাজের মধ্যে সাতটি জাহাজ আটক করা হয়েছে।
ইসরায়েলি সূত্রের বরাতে দেশটির আর্মি রেডিও জানিয়েছে, গাজামুখী সহায়তাবাহী জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেওয়া শুরু হয়েছে এবং গ্রিসের ক্রিট দ্বীপের কাছে কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছে।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন সামাজিক মাধ্যমে বলেন, ফ্লোটিলাকে ইসরায়েলের এলাকায় পৌঁছানোর আগেই থামানো হয়েছে।
অন্যদিকে ফ্লোটিলার মুখপাত্র গুর সাব্বার এ ঘটনাকে আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নৌযানের ওপর সরাসরি হামলা বলে আখ্যা দেন। তিনি আল জাজিরাকে বলেন, ইসরায়েল থেকে শত শত মাইল দূরে এ অভিযান চালানো হয়েছে এবং নৌযানগুলোকে অস্ত্রের মুখে ঘিরে ফেলা হয়েছে।
ফ্লোটিলার একটি জাহাজে থাকা কর্মী তারিক রাউফ জানান, বড় ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে ছোট নৌযান নামিয়ে বহরটিকে ঘিরে ফেলা হয়। ড্রোন দিয়ে নজরদারি ও আলো ফ্ল্যাশ করার পাশাপাশি রেডিও বার্তার মাধ্যমে নৌযানগুলোকে থামতে বলা হয়।
জর্ডানের আম্মান থেকে আল-জাজিরার এক প্রতিবেদক জানান, গাজা থেকে অনেক দূরে অভিযান চালিয়ে ফ্লোটিলাকে চমকে দেওয়াই ছিল ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্য। বহরটি গাজা থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে ছিল। যা অতীতের যেকোনো অভিযানের তুলনায় অনেক বেশি।
বিভিন্ন দেশের কর্মীদের নিয়ে গত ২৩ এপ্রিল ৫০টিরও বেশি নৌযান নিয়ে ইতালি থেকে গাজার উদ্দেশে রওনা হয়। আয়োজকদের দাবি, যুদ্ধবিধ্বস্ত গাজায় সহায়তা পৌঁছাতে এটিই সবচেয়ে বড় বহর।
গত বছরের অক্টোবরে একই ফ্লোটিলার প্রায় ৪০টি নৌযান আটক করে ইসরায়েল। তখন ৪৫০ জনের বেশি অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। আটক ব্যক্তিরা পরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন।

.png)

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ করেছে তাঁর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পিটিআইয়ের সিন্ধ শাখার সাধারণ সম্পাদক ডা. মাসরুরসহ বেশ কয়েক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি বড় তেল কোম্পানি সবশেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) সম্মিলিতভাবে প্রায় ৯ হাজার ৩০০ কোটি ডলার মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৫ হাজার ডলারের কাছাকাছি।
৭ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ফেসবুক থেকে তুলে নেওয়ার ঘটনায় মার্ক জাকারবার্গকে তিন দিনের ভেতর ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিল দেশটির সংসদীয় কমিটি। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়া হয়। খবর এনডিটিভির।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে দূরপাল্লার হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর মজুত প্রায় শেষ। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও প্রিসিশন স্ট্রাইক মিসাইলের (পিআরএসএম) পুরো মজুত ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী।
৯ ঘণ্টা আগে