স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। সোমবার (৮ জুন) ভোরে ইস্পাহানসহ অন্তত তিনটি শহরে ইসরায়েলি বিমান হামলার পর পাল্টা আকাশ প্রতিরক্ষা সক্রিয় করে দেশটি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের আকাশে উড়তে থাকা ‘মার্কিন-ইহুদি শত্রুদের’ একটি ড্রোনকে সফলভাবে ধ্বংস করেছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
এর আগে আজ ভোরে তেহরান, তাবরিজ ও ইস্পাহানে এবং পশ্চিমাঞ্চলের কারাজ শহরের পাশে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন রাডার ও সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
জবাবে ইসরায়েলের নেভাতিম এবং তেল নোফ নামক দুটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তিনটি রাডার সাইটে ইসরায়েলি হামলার প্রতিবাদে এই পাল্টা অপারেশন চালানো হয়েছে।
এছাড়া উত্তর ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি সতর্ক করেছে, ইসরায়েল ‘বিপজ্জনক খেলা’ শুরু করেছে এবং এই অঞ্চলের অ-সামরিক ও জ্বালানি অবকাঠামোতে পুনরায় হামলা হলে তার খেসারত দিতে হবে বৈশ্বিক অর্থনীতিকে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইসরায়েলের এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পরবিরোধী নীতি ও অবস্থান চলমান শান্তি আলোচনার ওপর কালো ছায়া ফেলেছে। এই উত্তেজনা বাড়ার দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।’
তবে সাম্প্রতিক আগ্রাসন সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের বার্তা আদান-প্রদান ‘পুরোপুরি বন্ধ হয়নি’ বলে জানিয়েছেন বাঘাই।
তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা

.png)

ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। নৌযানটিতে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে ইয়েমেনের কোস্টগার্ড। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয় নাগরিক।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে কাতার। দু’পক্ষের মধ্যে মতপার্থক্য কমিয়ে আলোচনার পথ তৈরি করতে মধ্যস্থতাকারীদের কূটনৈতিক উদ্যোগ ইতিবাচক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে স্থবির হয়ে পড়া সরাসরি শান্তি আলোচ'না পুনরায় শুরু করার চেষ্টা করছে পাকিস্তান। কূটনৈতিক প্রয়াসের অংশ হিসেবে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের অবিলম্বে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার।
১৫ ঘণ্টা আগে
ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে এখন আফ্রিকার অন্যতম আলোচিত রাজনীতিক। ২০২২ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি। মাত্র ৩৮ বছর বয়সী এই সেনা কর্মকর্তা সমর্থকদের কাছে সার্বভৌমত্ব, আত্মনির্ভরতা এবং বিদেশি হস্তক্ষেপ বিরোধের প্রতীক হয়ে ওঠেন।
১৬ ঘণ্টা আগে