স্ট্রিম ডেস্ক

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ সরকারি সেনা নিহত ও আরও ২৩ জন আহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য ওয়ালিদ আল-কুদাইমি দাবি করেছেন, এই লড়াইয়ে ৫০ জনেরও বেশি হুথি যোদ্ধাও নিহত হয়েছেন।
তবে হুতিদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক কর্মকর্তা জানান, এটি বিগত কয়েক বছরের মধ্যে হুথিদের সবচেয়ে বড় আক্রমণ। স্নাইপার দিয়ে শুরু করে পরে ড্রোন ও মর্টার শেল নিক্ষেপ করে হামলা চালানো হয়।
তিনি আরও জানান, শুক্রবার (৩ জুন) রাতে হুথিরা আক্রমণ চালিয়ে সরকারি বাহিনীর কিছু অবস্থান দখল করে নেয়। তবে শনিবার ভোরে পাল্টা আক্রমণ চালিয়ে সেই অবস্থানগুলো পুনরায় নিয়ন্ত্রণে নেয় সরকারি সেনারা।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে লড়াই করে আসছে হুথি বিদ্রোহীরা। বর্তমানে তারা রাজধানী সানা এবং লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাহসহ উত্তর ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।
অন্যদিকে, স্বীকৃত সরকার দেশটির দক্ষিণাঞ্চলের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পর থেকে দুই পক্ষের সম্মুখ যুদ্ধ বন্ধ হলেও বিক্ষিপ্ত সহিংসতা থামেনি।
এদিকে গত শুক্রবার বিবৃতিতে হুথি মুখপাত্র হুমকি দেন, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা কোনো ধরনের উসকানিমূলক আগ্রাসন চালানো হলে সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য জাতীয় স্থাপনায় হামলা চালানো হবে।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

গাজা সিটির পুলিশ হেডকোয়ার্টারে ইসরায়েলি ড্রোন হামলায় গাজার নারী পুলিশ প্রধান কর্নেল ফাতিনা আল-সাহহারসহ অন্তত ৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিন নুসেইরাত শরণার্থীশিবিরে হামলায় প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ইরানের ওপর পারমাণবিক হামলা চালালে একই ধরনের বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ফাদা হোসেইন মালেকি। তবে ইরানের হাতে পরমাণু অস্ত্র আছে কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।
৩ ঘণ্টা আগে
কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ আদেশ পুনর্বিবেচনার আবেদন করবে পাকিস্তান সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার। খবর রয়টার্স
৯ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে ইরান এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। খবর আল জাজিরা
১০ ঘণ্টা আগে