স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে ৪ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দেশটির সরকার জানায়, এ পর্যন্ত অন্তত ৪ হাজার ১১৮ জনের লাশ মিলেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।
ভেনেজুয়েলার পার্লামেন্ট সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে হতাহতের সর্বশেষ এই তথ্য প্রকাশ করেন।
গত ২৪ জুন দেশটির লা গুইরা অঙ্গরাজ্যে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমে ৭ দশমিক ২ মাত্রার কম্পনের ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ছিল ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে অনেক বহুতল আবাসিক ভবন ধসে পড়ে। এলাকার পর এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
উদ্ধারকারী দল জীবিতদের খোঁজে অভিযান শেষ করলেও স্বজনের মরদেহ খুঁজে দাফনের আশায় পরিবারের সদস্যরা এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
এদিকে শুক্রবার মধ্য কারাকাসে ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এতে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়।
দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সেবাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ফলে পুনরুদ্ধার কার্যক্রম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় বুধবার ভূমিকম্প-পরবর্তী ত্রাণ কার্যক্রমের জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, দেশটিতে ১৩ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুইরা অঙ্গরাজ্যে ভ্রাম্যমাণ রান্নাঘর, অস্থায়ী ক্লিনিক ও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।
জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক কার্যালয়ের হিসাবে আবাসন ও অবকাঠামোর সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি ডলার।
এদিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনরুদ্ধার কার্যক্রমের জন্য বিদেশে জব্দ থাকা ভেনেজুয়েলার সম্পদ ছাড়ের আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি বলেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় জব্দ থাকা প্রায় ৩০ টন ভেনেজুয়েলার স্বর্ণ ছেড়ে দিতে তিনি রাজা তৃতীয় চার্লসের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ডেলসি রদ্রিগেজ সরকারের জরুরি তৎপরতার পক্ষে অবস্থান নিয়ে বলেন, দেশটি সামাজিক অস্থিরতায় পড়বে না।
তবে দেশটির অনেক বাসিন্দার অভিযোগ, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগে দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র–সমর্থিত সরকারের সাড়া ছিল অপর্যাপ্ত।

.png)

যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের জবাবে দেশটির শত শত পণ্যের ওপর বড় পরিসরে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রসাধনী, দুগ্ধপণ্য, কাঠজাত পণ্য ও আউটডোর সরঞ্জামসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পের পণ্যে এসব শুল্ক বসবে।
৫ ঘণ্টা আগে
সম্প্রতি কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা। এর পদক্ষেপের প্রভাব পড়তে পারে আমেরিকান ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর।
৫ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ জ্যেষ্ঠ কমান্ডারের তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চীনের সহযোগিতায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলতে পারে বলেও সতর্ক করেছে চীন।
৯ ঘণ্টা আগে