স্ট্রিম ডেস্ক

মার্কিন নৌঅবরোধ এড়িয়ে ২২০ মিলিয়ন ডলারের ইরানি তেলবাহী জাহাজ এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। এই সুপারট্যাঙ্কারে ১৯ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল রয়েছে।
রোববার (৩ মে) জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স ডট কম এক্সে জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির (এনআইটিসি) এই বিশাল ‘ভিএলসিসি’ সুপারট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীর চোখ ফাঁকি দিয়ে সফলভাবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে।
সংস্থাটি জানায়, ‘হিউজ’ নামের এই জাহাজ বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
ট্যাঙ্কারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ১৩ এপ্রিল শুরু হওয়া মার্কিন নৌঅবরোধের সময় জাহাজটি ইরানের জলসীমায় ছিল।
তবে গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশ্যে রওনার পর থেকেই জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ ছিল। ফলে এর গতিবিধি শনাক্ত করা মার্কিন বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে।
এর আগে গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ সফলভাবে এড়াতে সক্ষম হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা এ পর্যন্ত ইরান সংশ্লিষ্ট প্রায় ৪১টি জাহাজকে জোরপূর্বক গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

.png)

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল।
৪ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। যেখানে কোনো ছবিতে ট্রাম্পকে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী সুপার ট্যাংকারের নিয়ন্ত্রণ নিতে; আবার কোনো ছবিতে হরমুজে যুদ্ধজাহাজ চালাচ্ছেন তিনি।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
১৮ ঘণ্টা আগে
পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ দিন আগে