স্ট্রিম ডেস্ক

ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে টেকসই কাঠামোর লক্ষ্যে তিনি এই কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
এর আগে আরাগচি ওমানের রাজধানী মাস্কাটে সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেন। সেখানে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি এবং ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওমান সফর শেষ করে আরাগচি পাকিস্তানে ফিরে আসেন এবং সেখান থেকেই রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।
বিশ্লেষকদের মতে, আরাগচির এইসব সফর কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আস্থার সংকট কাটাতে যে মধ্যস্থতার প্রচেষ্টা চলছে, আরাগচির এই সফর তারই অংশ।
ইরান বারবার তাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে অটল থাকার বার্তা দিলেও কূটনৈতিক তৎপরতা বন্ধ করেনি। মস্কোর সঙ্গে তেহরানের কৌশলগত সম্পর্কের কারণে যুদ্ধ অবসানে রাশিয়ার অংশগ্রহণ ও সমর্থন বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তথ্যসূত্র: সিএনএন

.png)

রাহুল গান্ধী বলেন, ‘ভারতের শিক্ষামন্ত্রীর দিকে তাকান। যেখানে তরুণ সমাজ শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে আন্দোলন করছে, সেখানে বিজেপি এমন মানুষকে দায়িত্ব দিয়েছে যিনি ধর্ষকদের রক্ষাকারী।’
৪৪ মিনিট আগে
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের ঐচ্ছিক ফি আদায়ের প্রস্তাবে সমর্থন দিয়েছে উপসাগরীয় দেশগুলো। ওমানের তৈরি এই প্রস্তাব ৫ মাস ধরে চলা তেল বাণিজ্যের অচলাবস্থার অবসান করবে বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে গত অক্টোবর থেকে চলতি বছরের জুনের শেষ পর্যন্ত আফগানিস্তানে প্রায় ৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউনামা) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে
ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। রোববার (২৬ জুলাই) লন্ডনের ট্রাফালগার স্কয়ারে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) আয়োজিত সংহতি সমাবেশে অংশ নেন তিনি।
৮ ঘণ্টা আগে