স্ট্রিম ডেস্ক

উগান্ডার পূর্বাঞ্চলে শিক্ষাসফর থেকে ফেরার পথে প্রাথমিক বিদ্যালয়ের একটি বাস পাহাড় থেকে খাদে পড়েছে। এতে ২০ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে চেকোয়াটিট গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় সরকার মন্ত্রী বালাম বারুগাহারা আতেনি জানান, নিহত শিশুদের প্রত্যেকেই রাজধানী কাম্পালার এনদেজ্জে এলাকার কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থী। স্কুলটির প্রতিষ্ঠাতাও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় তিন প্রাপ্তবয়স্ক এবং অন্তত ১৯ শিশু গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ৯ শিশুর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চেকোয়াটিট পাহাড়ের ঢালু পথ দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি রাস্তা থেকে ছিটকে একটি বড় পাথরে আঘাত করে। দুর্ঘটনার তীব্রতায় বাসের ছাদ উড়ে যায় এবং সিটগুলো দুমড়ে-মুচড়ে যায়।
উগান্ডা রেড ক্রস ও প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন। অনেককে সাধারণ পিকআপ ও ট্রাকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত শিক্ষার্থীরা উগান্ডার বিখ্যাত সিপির জলপ্রপাত পর্যটন এলাকায় শিক্ষাসফর শেষে কাম্পালায় ফিরছিল।
উগান্ডায় প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এর কারণ হিসেবে অনিয়ন্ত্রিত গতি, লক্কর-ঝক্কর যানবাহন এবং ঝুঁকিপূর্ণ সড়ককে দায়ী করা হয়। চলতি মাসের শুরুর দিকেও দেশটির উত্তরাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছিলেন।
তথ্যসূত্র: এপি নিউজ এবং বিবিসি

.png)

মার্কিন সামরিক হামলা ও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাভিত্তিক সমাধান চায় ইরান। তবে দেশটির ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করেছে তেহরান।
১ ঘণ্টা আগে
রসুয়ায় ছোট ভাই প্রবীনকে রেখে গত মঙ্গলবার কাঠমান্ডু এসেছিলেন রাম বুধা। দুজনের কেউই ভাবেননি এই তাঁদের শেষ দেখা। পরের দিন ভোটেকোশি নদী অববাহিকায় আকস্মিক বন্যা আঘাত হানে। হাকুবেশির আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ২০ বছর বয়সী প্রবীন নিখোঁজ হন। সেই থেকে ভাইয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন রাম।
৯ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। বেড়েছে নিখোঁজও। এতদিন তিন হাজার মানুষ নিখোঁজ বলা হলেও, নতুন করে সংখ্যাটি ৪ হাজার ২৪৭ বলেছে নেপোলের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে, চীনের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন।
১১ ঘণ্টা আগে
ইরানের প্রধান তেল রপ্তানিকারক খার্গ দ্বীপ বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘খার্গ দ্বীপ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে!!!’ যুদ্ধের আগে ইরানের মোট
১১ ঘণ্টা আগে