
মার্কিন সামরিক হামলা ও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাভিত্তিক সমাধান চায় ইরান। তবে দেশটির ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করেছে তেহরান।
কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বৈঠকেই তেহরানের এ অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
পেজেশকিয়ান বলেন, যুদ্ধ অব্যাহত রাখা ইরান, মধ্যপ্রাচ্য কিংবা বিশ্ব মানবতার কারও জন্যই কল্যাণকর নয়। বিদ্যমান সমস্যার সমাধানে সংলাপ ও সহযোগিতার পথেই এগোতে চায় তেহরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা আবারও বাড়ার মধ্যেই আলোচনার এ আগ্রহের কথা জানালেন ইরানি প্রেসিডেন্ট। রোববার হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, লারাক দ্বীপে হামলায় দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এর জবাবে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার দাবি করেছে ইরান।
এদিকে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই ইরান সামরিক পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, ‘আমি মনে করি, অর্থনৈতিকভাবে হারছে বলেই তারা এখন সামরিকভাবে পাল্টা আঘাত করছে।’
তবে তেহরান এখনো ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন পেজেশকিয়ান। তার মতে, যুক্তরাষ্ট্র অতীতের চুক্তিগুলোর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেও সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে সংলাপের সব সুযোগ কাজে লাগানো উচিত।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের ওপর চাপ বাড়াতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে এগিয়েছে ট্রাম্প প্রশাসন। বেসেন্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে আর্থিক লেনদেন ঠেকাতে আরও ব্যাংক ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।
এর মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চলছেই। ইরান দাবি করেছে, প্রণালিতে চলাচলরত একটি সুপারট্যাংকারে আঘাত হেনেছে দুটি নৌ-মাইন। তবে এ দাবি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৩ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৩ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৪ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১০ ঘণ্টা আগে