স্ট্রিম ডেস্ক

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির ঘোষণা এসেছে। প্রস্তাবিত সমঝোতা স্মারকে ১৪টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করা।
চুক্তিতে সম্ভাব্য শর্তগুলো প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। তবে প্রকাশিত এসব তথ্য এখনো ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
চুক্তির খসড়ায় যে ১৪ বিষয় থাকছে
১. লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি।
২. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মার্কিন প্রতিশ্রুতি।
৩. ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার।
৪. ইরান থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাহার।
৫. ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু।
৬. ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
৭. নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা ইরানের তহবিল ছাড়ের প্রক্রিয়া শুরু।
৮. ইরানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অন্তত ৩০০ বিলিয়ন ডলারের সহায়তা পরিকল্পনা।
৯. পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত।
১০. মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক শক্তি বৃদ্ধি না করার প্রতিশ্রুতি।
১১. ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার অঙ্গীকার।
১২. আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পারস্পরিক সহযোগিতা।
১৩. চূড়ান্ত চুক্তির আগে নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহারে অগ্রগতি নিশ্চিত করা।
১৪. চূড়ান্ত সমঝোতাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে অনুমোদন দেওয়া।
বার্তা সংস্থা মেহরের খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা ইরানের তহবিলের একটি বড় অংশ মুক্ত, ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার পরেই চূড়ান্ত সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী সময়ে যে চূড়ান্ত চুক্তি হবে, সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থাকা বাধা সরিয়ে নেওয়া হবে এবং বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে চুক্তির পূর্ণাঙ্গ নথি এখনো প্রকাশ করা হয়নি। ফলে মেহর নিউজে প্রকাশিত শর্তগুলোই আপাতত সম্ভাব্য সমঝোতার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আনুষ্ঠানিক স্বাক্ষর ও দুই পক্ষের চূড়ান্ত অনুমোদনের পরই চুক্তির প্রকৃত কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট হবে।

.png)

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে আপাত স্থিতাবস্থার মধ্যেই তেহরানে একতরফা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১৩ শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল।
২ ঘণ্টা আগে
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রথম এই দাবানলের খবর পাওয়া যায়। ঘণ্টাখানেকের মধ্যেই সেটি প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকায় আগুন জ্বলছে। রোববার (৯ আগস্ট) সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
২ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি আবাসিক ভবনের নিচ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার (৮ আগস্ট) গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
৪ ঘণ্টা আগে
জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, ক্ষতিপূরণসহ একাধিক শর্ত দিয়েছে ইরান। প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও জানিয়েছে দেশটি।
৫ ঘণ্টা আগে