-109d84-480x270.webp)
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে, নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজারে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৭৫ জন বিদেশি নাগরিক।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, দুর্যোগকবলিত অঞ্চলে এখনো ১৪৯ জন নেপালের নাগরিক নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ১২১ জন বিদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মোট নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন।
উদ্ধার তৎপরতা জোরদার করতে নেপাল পুলিশের ৪ হাজার ৪৭৩ জন সদস্য মাঠে কাজ করছেন। এর পাশাপাশি দুর্গত নদীতীরবর্তী এলাকাগুলোতে দ্রুত তল্লাশি চালাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অতিরিক্ত ১ হাজার ২০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) নেপাল প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বুধবারের এই দুর্যোগে আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নতুন করে বন্যা দেখা দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। জরুরি জীবনরক্ষাকারী কার্যক্রম পরিচালনায় সংস্থাটি প্রায় ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।
সূত্র: বিবিসি
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৩ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৫ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১১ ঘণ্টা আগে