স্ট্রিম ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পর এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘বিষয়টি নিয়ে আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এই দুই নেতার মধ্যে বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে। ওই বৈঠকে পুতিন, জেলেনস্কি ও আমি উপস্থিত থাকব।’
এদিকে যেকোনো ফরম্যাটেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি জানান, রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছে; যা পরবর্তীতে একটি ত্রিপাক্ষিক বৈঠকের দিকে অগ্রসর হতে পারে। প্রথম বৈঠক কীভাবে হয়, তার ওপর নির্ভর করবে তিনি ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন কি না।
জেলেনস্কি আরও বলেন, প্রস্তাবিত দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে তিনি বৈঠকের জন্য কোনো শর্ত আরোপ করতে চান না। কারণ এতে পুতিনও পাল্টা শর্ত দিতে পারেন।
এদিকে গতকাল ‘ফক্স নিউজ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ‘অভূতপূর্ব’ বৈঠক আয়োজনের চেষ্টা করছেন।
রুবিও আরও বলেন, যদি সেটি সফলভাবে সম্পন্ন হয়, তবে আশা করা যায় পরবর্তী ধাপে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
রুবিও বলেন, ‘আমি বলছি না তারা কথা বললেই সঙ্গে সঙ্গে শান্তিচুক্তি হয়ে যাবে। তবে আমি মনে করি, তাঁরা এখন একে অপরের সঙ্গে কথা বলছেন—এটাই গুরুত্বপূর্ণ। গত সাড়ে তিন বছর ধরে এমন কিছু হচ্ছিল না।’
এর আগে, ১৫ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত আলাস্কা বৈঠক অনুষ্ঠিত হয়। কোনোপ্রকার যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই ওই বৈঠক শেষ হলেও আলোচনায় ‘কিছু বড় অগ্রগতি’ হয়েছে বলে জানায় উভয় দেশ।
এর পরিপ্রেক্ষিতেই সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

.png)

রাহুল গান্ধী বলেন, ‘ভারতের শিক্ষামন্ত্রীর দিকে তাকান। যেখানে তরুণ সমাজ শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে আন্দোলন করছে, সেখানে বিজেপি এমন মানুষকে দায়িত্ব দিয়েছে যিনি ধর্ষকদের রক্ষাকারী।’
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের ঐচ্ছিক ফি আদায়ের প্রস্তাবে সমর্থন দিয়েছে উপসাগরীয় দেশগুলো। ওমানের তৈরি এই প্রস্তাব ৫ মাস ধরে চলা তেল বাণিজ্যের অচলাবস্থার অবসান করবে বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে গত অক্টোবর থেকে চলতি বছরের জুনের শেষ পর্যন্ত আফগানিস্তানে প্রায় ৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউনামা) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে
ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। রোববার (২৬ জুলাই) লন্ডনের ট্রাফালগার স্কয়ারে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) আয়োজিত সংহতি সমাবেশে অংশ নেন তিনি।
৮ ঘণ্টা আগে