
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে গিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব নেন তিনি।
এর আগে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এরপর রাজা তৃতীয় চার্লস বার্নহামকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান।
১০ ডাউনিং স্ট্রিটে রাজার সঙ্গে সাক্ষাৎ শেষে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বার্নহাম বলেন, ‘আমি এইমাত্র বাকিংহাম প্যালেস থেকে এসেছি। রাজার আমন্ত্রণে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, গত ১০ বছরে এই রাস্তায় হেঁটে যাওয়া ষষ্ঠ ব্যক্তি আমি।’

এরই মধ্য দিয়ে স্টারমারের স্থলাভিষিক্ত হলেন বার্নহাম এবং ব্রিটেন গত এক দশকে তার সপ্তম প্রধানমন্ত্রী পেল।
নতুন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, তাঁর সরকার জনগণের জন্য প্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দিয়ে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক মডেল প্রবর্তন করবে।
তিনি বলেন, ‘বিশ্বকে দেখাতে হবে, আমরা আমাদের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারি। রাজনীতিকে কার্যকর এবং আরও ভালোভাবে কাজ করানোই আমাদের চ্যালেঞ্জ। এই মুহূর্তকে ব্রিটেনের ‘সার্কিট ব্রেকার’ হিসেবে গড়ে তুলব এবং গত ৪০ বছরের সবচেয়ে বড় পরিবর্তনগুলো নিয়ে আসব।’
বিভিন্ন সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বার্নহাম বলেন, ‘মানুষকে একটু স্বস্তি দিতে এবং জীবনযাত্রার সংকট মোকাবিলায় আগামীকাল থেকেই ব্যবস্থা নেব।’
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় ৯ দিন ধরে আটকে থাকার পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ১৭০ মিটার গভীরে আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
৬ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
১৫ ঘণ্টা আগে