স্ট্রিম ডেস্ক

চীনে প্রায় ৩২৫ মিলিয়ন ডলার (২.২ বিলিয়ন ইউয়ান) ঘুষ নেওয়ার দায়ে সাবেক এক সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। টানা ৩০ বছর ক্ষমতার অপব্যবহার করে ওই অর্থ হাতিয়ে নেন তিনি। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগ প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন দেশটির আদালত।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন দণ্ডপ্রাপ্ত ইয়াং ইউলিন (৬৯)। এই দীর্ঘ সময়ে তিনি প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর ও অর্থায়নের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে অর্থ এবং মূল্যবান সামগ্রী ঘুষ নেন।
সোমবার চাংশৌ শহরের আদালত জানায়, ইয়াংয়ের অপরাধ রাষ্ট্র ও জনগণের ব্যাপক ক্ষতিসাধন করেছে। তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এই অভিযানে সামরিক বাহিনী ও ব্যাংকিং খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনের হাতিয়ার হিসেবেও অনেক সময় এই অভিযানকে ব্যবহার করা হয়েছে।
চীনে আর্থিক দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড বিরল হলেও, সাধারণত এক বিলিয়ন ইউয়ানের বেশি দুর্নীতির ক্ষেত্রে কঠোর শাস্তির নজির রয়েছে। এর আগে, ২০২১ সালে ১.৮ বিলিয়ন ইউয়ান ঘুষ নেওয়ার দায়ে লাই শিয়াওমিন এবং ২০২৪ সালে ৩ বিলিয়ন ইউয়ানের বেশি দুর্নীতির দায়ে লি জিয়ানপিং নামে দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সাধারণত আসামিরা তদন্তে সহযোগিতা করলে বা অন্য অপরাধীদের তথ্য দিলে মৃত্যুদণ্ড স্থগিত রেখে পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ইয়াংও তদন্তে সহযোগিতা করেছিলেন। তবে আদালত জানিয়েছেন, তার অপরাধ এতটাই গুরুতর যে সেই সহযোগিতা লঘু শাস্তির পাওয়ার জন্য যথেষ্ট নয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইয়াং আদালতে দোষ স্বীকার করেছেন এবং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছেন।

.png)
-18a8ee-256x144.webp)
ভারতের দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর পেলেট গান ব্যবহারের ঘটনায় মামলা দায়েরের দাবিতে ধর্নায় বসেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার (২১ আগস্ট) পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে এই অবস্থান কর্মসূচি নেন তিনি। গত ২০ জুলাইয়ের পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজিপি) মিছিলে শ
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) অ্যাঙ্কোরেজ থেকে কেপ নিউয়েনহ্যামে বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনস
২ ঘণ্টা আগে
ইসরায়েলপন্থী লবির অর্থ এবং দলের অভ্যন্তরীণ কোন্দল সত্ত্বেও মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা আয়েশা ওয়াহাব। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঘোষিত ক্যালিফোর্নিয়ার বিশেষ উপনির্বাচনে জয়লাভ করেন তিনি। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত এপ্রিলে মার্কিন প্রতিনিধি পরিষদের (কংগ্রেস) সদস্য এরিক সোয়ালও
২ ঘণ্টা আগে
পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ইসরায়েলের নতুন বসতি স্থাপনের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এই পরিকল্পনা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।
৬ ঘণ্টা আগে