স্ট্রিম ডেস্ক

অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত। শুক্রবার (৫ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
রণধীর জয়সওয়াল বলেন, ‘অবৈধভাবে ভারতে অবস্থান করা বাংলাদেশিসহ যেকোনো দেশের নাগরিকের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের নিজ দেশে পাঠানোর দ্বিপক্ষীয় প্রক্রিয়া আছে। ভারত প্রথমে এ ধরনের ব্যক্তিদের নাম বাংলাদেশ সরকারের কাছে পাঠায়। বাংলাদেশ তাদের জাতীয়তা নিশ্চিত করলে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।
রণধীর জয়সোয়াল জানান, বর্তমানে এমন অনেক অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে ঝুলে আছে। ভারত আশা করে, বাংলাদেশ এই ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে রণধীর বলেন, ‘আমি মন্তব্যটি দেখিনি। এ নিয়ে তাই কিছু বলতে পারছি না।’
তিনি বলেন, ‘আমরা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

.png)

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ, যা অনেকের কাছে ‘বাঁকড়া মসজিদ’ নামেও পরিচিত, তাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান নয়, সুরক্ষার বিনিময়ে যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালিতে টোল আদায় করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সম্ভবত আমরাই পরিচালনা করব। আমরা এই প্রণালির অভিভাবক (গার্ডিয়ান) হতে যাচ্ছি।’
৭ ঘণ্টা আগে
নদীকে ঘিরেই মানবসভ্যতার জন্ম। কিন্তু সেই নদীই কখনো কখনো সভ্যতার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। ইতিহাসে এমন অনেক বন্যা আছে, যেগুলো শুধু কয়েকটি শহর বা গ্রামের ক্ষতি করেনি, বদলে দিয়েছে একটি দেশের অর্থনীতি, নগর পরিকল্পনা, এমনকি রাষ্ট্রের দুর্যোগ মোকাবিলার চিন্তাভাবনাও।
৯ ঘণ্টা আগে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত শাসনামলে কাতারকে সফট পাওয়ারের এক অনন্য মডেলে রূপান্তরিত করেন। আল জাজিরা প্রতিষ্ঠা, লেবানন-দারফুর-ফিলিস্তিন সংকটে মধ্যস্থতা এবং আল-উদেইদ বিমানঘাঁটি প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব বিস্তার করে দেশটি।
১৩ ঘণ্টা আগে