স্ট্রিম ডেস্ক

নেপালের আকস্মিক বন্যার চতুর্থ দিনেও মিলছে মরদেহ। সরকারি হিসাবে, মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭৯-তে। এখনো নিখোঁজ ১ হাজার ৯২৮ জন, যাদের মধ্যে ৫৭৫ জন বিদেশি। উদ্ধার অভিযান চলছে, কাদা ও ধ্বংসস্তূপের নিচে মিলছে মরদেহ। অনেক মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। মরদেহের পরিচয় শনাক্ত ও সংরক্ষণে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে।
বুধবার (২৬ আগস্ট) নেপাল-তিব্বত সীমান্তের ভোতেকোশির প্রবল বন্যায় ভেসে যাওয়া মানুষের মরদেহ মিলছে ভাটি অঞ্চলের জেলাগুলোতে। নেপালের সংবাদমাধ্যমগুলো বলছে, হাসপাতালগুলোতে লাশ রাখার পর্যাপ্ত জায়গা নেই। বিশেষ করে চিতওয়ান ও পোখারার হাসপাতালগুলো মরদেহ সংরক্ষণের ধারণক্ষমতা অতিক্রম করেছে।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রাসুয়া এবং নুয়াকোট জেলার মানুষের মরদেহ পাওয়া গেছে নদীর ভাটি অঞ্চল চিতওয়ান, তানাহুন, নাওয়ালপারাসি এবং অন্যান্য এলাকায়। নুয়াকোট, ধাদিং এবং নাওয়ালপারাসির মর্গগুলোর জায়গা ফুরিয়ে এসেছে। কিছু মরদেহ পার্শ্ববর্তী জেলাগুলোর মর্গে পাঠানো হয়েছে। চিতওয়ানের হাসপাতালের মর্গ ভরে ওঠায় অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে।
চিতওয়ানে ত্রিশূলি এবং নারায়ণী নদীর পাশ থেকে ১৭৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহের মধ্যে ৭৪ জন পুরুষ, ৪১ জন নারী, ৬ জন ছেলে ও ২ জন মেয়েশিশু রয়েছে। এ ছাড়া ৫৫ জনের বিচ্ছিন্ন দেহাংশ উদ্ধার করা হয়। নিখোঁজদের স্বজনরা হাসপাতালে ভিড় করেছেন মরদেহের খোঁজ পেতে।
মরদেহগুলো শনাক্তের জন্য ভরতপুর হাসপাতালের পাশের একটি কক্ষে সংরক্ষিত রাখা হয়েছে। পুলিশ মৃতদেহের ছবি, আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহের পাশাপাশি ময়নাতদন্ত করছে। এছাড়া যেসব মরদেহ দেখে চেনা সম্ভব সেগুলোর ছবি নেপাল পুলিশ পোর্টালে প্রকাশ করা হচ্ছে।
চিতওয়ান হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মর্গে সাধারণত ৩০ থেকে ৫০টি মরদেহ রাখা যায়। এখন অস্থায়ী যে মর্গ তৈরি করা হয়েছে, সেখানে প্রায় ২৫০টি মরদেহ রাখা যাবে। ভরতপুর মহানগরীর বিদ্যুৎ রোডের ‘ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’–এর একটি পরিত্যক্ত ভবনকে অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হবে।

.png)

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। শনিবার (২৯ আগস্ট) সকালে নেপাল পুলিশের হালনাগাদ তথ্যানুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বন্যাদুর্গত পাহাড়ি এলাকায় নতুন করে দ্বিতীয় হ্রদ তৈরি হওয়ায় সেখানে আরও বড় ধরনের
১৪ মিনিট আগে
আকস্মিক বন্যায় ৫ শতাধিক বিদেশিসহ হাজারো মানুষ নিখোঁজ হওয়ার পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সহায়তা নিতে রাজি হয়েছে নেপাল। শুক্রবার (২৮ আগস্ট) নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক চাপের মুখে দেশটির আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি এই অনুমতি দিতে রাজি হয়।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি তেলের মজুতের নিয়ন্ত্রণ নিতে দেশটির সঙ্গে ‘ঐতিহাসিক’ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৮ আগস্ট) ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে-109d84-256x144.webp)
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে, নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজারে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৭৫ জন বিদেশি নাগরিক।
১১ ঘণ্টা আগে