উদ্ধারকাজে বিদেশি সহায়তা নেবে নেপাল, নেপথ্যে কূটনীতিক চাপ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

স্টিম গ্রাফিক
স্টিম গ্রাফিক

আকস্মিক বন্যায় ৫ শতাধিক বিদেশিসহ হাজারো মানুষ নিখোঁজ হওয়ার পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সহায়তা নিতে রাজি হয়েছে নেপাল। শুক্রবার (২৮ আগস্ট) নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন মতে, আন্তর্জাতিক চাপের মুখে দেশটির আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি এই অনুমতি দিতে রাজি হয়।

নেপাল সরকার জানিয়েছে, টানেল উদ্ধার ও ডিএনএ পরীক্ষায় ভারত, চীন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ ও কারিগরি দলকে অনুমতি দেওয়া হয়েছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, ‘আমরা সহায়তার তিনটি ক্ষেত্র চিহ্নিত করেছি এবং সে অনুযায়ী আন্তর্জাতিক সাহায্য চেয়েছি।’

তিনি জানান, নেপালের গবেষণাগারে ডিএনএ পরীক্ষার সক্ষমতা সীমিত হওয়ায় দ্রুত মরদেহ শনাক্তে বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হচ্ছে। বিদেশি বিশেষজ্ঞ দলগুলো প্রধানত রসুয়া এবং নুয়াকোট জেলায় বন্যায় প্লাবিত জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর সুড়ঙ্গে আটকা পড়া মানুষদের উদ্ধারে অংশ নেবে। বন্যায় ওই অঞ্চলের ১৪টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেছিলেন, ‘সহায়তার প্রস্তাব আসা স্বাভাবিক। আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। আপাতত আমাদের এই ধরনের কোনো সহায়তার প্রয়োজন নেই।’

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুওয়া জেলা চীনের তিব্বত সীমান্তসংলগ্ন। বিদেশি উদ্ধারকারী দল ফিরিয়ে দেওয়ার নেপথ্যে ভূরাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। জাতিসংঘের সাবেক নেপালি রাষ্ট্রদূত দিনেশ ভট্টরাই রয়টার্সকে বলেছেন, ভৌগোলিক সংবেদনশীলতার কথা বিবেচনা করে হয়তো বিদেশি উদ্ধারকারী দল গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল নেপাল।

শুক্রবার রাত পর্যন্ত নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজারে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৭৫ জন বিদেশি নাগরিক।

নিখোঁজ বিদেশিদের তালিকায় রয়েছেন ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন আমেরিকান, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয় এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের ৩৩ জন করে পর্যটক।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত