
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সফর শেষে শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে পেস বোলিং কোচ তালহা জুবায়ের জানান, অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে দেশ ছাড়ার আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল দল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় দলকে সংবর্ধনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তালহা জুবায়ের বলেন, ‘অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে ওদের হারাতে পারব। যদিও প্র্যাকটিস ম্যাচে আমরা ভালো করিনি। তবে ভরসা ছিল যে ওটা স্রেফ একটা খারাপ দিন।’
তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ কে তা না ভেবে দল হিসেবে নিজেদের সেরা খেলাটা খেলতে চেয়েছিলাম। প্রথম টেস্টে পুরো ম্যাচ একক আধিপত্য দেখিয়ে জিতেছিলাম। অস্ট্রেলিয়া একটা সেশনেও কাউন্টার অ্যাটাক করে ঘুরে দাঁড়াতে পারেনি। এই জয় বুঝিয়ে দেয়, বাংলাদেশ যেকোনো দলকে তাদের মাটিতে হারাতে সক্ষম।’
অজিদের মাটিতে টেস্ট জয়ের অনুভূতি প্রকাশ করে তালহা জুবায়ের বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। দারুণ এক অর্জন। অস্ট্রেলিয়াকে তাঁদের মাটিতে হারানো কোনো রসিকতা নয়।’
পেস বোলিং ইউনিটের সাফল্য ও কৌশল নিয়ে তালহা জুবায়ের বলেন, ‘বাইরের দেশে টেস্ট জিততে হলে আপনাকে অবশ্যই ২০ উইকেট নিতে হবে। আমাদের ভিডিও অ্যানালিস্ট অস্ট্রেলিয়ান ব্যাটারদের দুর্বলতা বের করতে পেরেছিল। বোলাররা ঠিক সেই জায়গাগুলোতে পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে বলেই জয় এসেছে। আশা করি বোলাররা ভবিষ্যতে এই ফর্ম ধরে রাখতে পারবে।’
দ্বিতীয় টেস্টে শোচনীয় পরাজয় নিয়ে তিনি বলেন, ‘ব্যাটাররা আরেকটু ভালো করলে দ্বিতীয় টেস্টের রেজাল্ট ভিন্ন হতে পারত। উইকেটে কিছুটা অনাকাঙ্ক্ষিত টেনিস বল বাউন্স ছিল, যা আমরা আশা করিনি। ফলে আমাদের ব্যাটারদের সমস্যা হয়েছে। তবে টস আমাদের পক্ষে থাকলে হয়তো চিত্রটা ভিন্নও হতে পারত।’
সংবর্ধনার সময় বিসিবি পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান কাইয়ুম চৌধুরী, পরিচালক সাইফিন জামানসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)

আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
৩ ঘণ্টা আগে
ঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার
১২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।
১৫ ঘণ্টা আগে
ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।
১৭ ঘণ্টা আগে