
নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বন্যাদুর্গত পাহাড়ি এলাকায় নতুন করে দ্বিতীয় হ্রদ তৈরি হওয়ায় সেখানে আরও বড় ধরনের বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী জেফরি কার্গেল সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পাহাড়ে জমে থাকা এই দ্বিতীয় হ্রদের এরিয়াল বা আকাশ থেকে তোলা ফুটেজ ‘চরম উদ্বেগজনক’।
এর আগে গতকাল শুক্রবার ব্যারিয়ার লেক বা কৃত্রিম হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছিল। হ্রদের তীর ভেঙে পানি উপচে পড়ার আশঙ্কায় চীনা উদ্ধারকর্মীরা সাময়িকভাবে নিরাপদ স্থানে অবস্থান নেন। অন্যদিকে নেপাল সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, উদ্ধার তৎপরতা প্রায় ৯০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
নেপাল-তিব্বতের ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর মোহনায় সৃষ্ট এই হ্রদে প্রায় ২৫ লাখ ঘনমিটার পানি জমেছিল এবং আরও ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশের আশঙ্কা ছিল।
কার্গেল জানান, উঁচুতে আটকে থাকা এই পানির স্তর অস্থিতিশীল। এর আগে শুক্রবার প্রথম ভূমিধসের ফলে সৃষ্ট বাঁধ ভেঙে পানি উপচে পড়েছিল।
তিনি সতর্ক করেন, ‘যদি এই দ্বিতীয় হ্রদের সীমানা বা পাড় ভেঙে যায়, তবে পানি গিয়ে পড়বে নিচে জমে থাকা হ্রদে। দুই হ্রদের পানি একসঙ্গে অত্যন্ত দ্রুতগতিতে উপচে পড়ে নতুন প্লাবন তৈরি করতে পারে।’
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বিজ্ঞানী জেফরি কার্গেল বলেন, ‘বিপদঘণ্টা বাজছে এবং উদ্ধারকারী দলগুলোকে যেকোনো মুহূর্তে আরও উঁচুতে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৩ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৩ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৫ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১১ ঘণ্টা আগে