তথ্যসূত্র:

লেবাননের দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘণ্টায় পৃথক দুই হামলায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর (ইউনিফিল) তিন সদস্য নিহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীরা সবাই ইন্দোনেশীয় সেনাবাহিনীর সদস্য বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।
সোমবার (৩০ মার্চ) ইউনিফিলের পক্ষ থেকে জানানো হয়, বানি হাইয়ান গ্রামের কাছে শক্তিশালী বিস্ফোরণে শান্তিরক্ষীদের বহনকারী একটি যান পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় দুই শান্তিরক্ষী নিহত এবং আরও দুইজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে ল্যাক্রোক্স জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নিহত তিন শান্তিরক্ষীই ইন্দোনেশীয় সেনাবাহিনীর সদস্য ছিলেন। ইউনিফিল জানায়, বানি হাইয়ানের ঘটনার আগে গত রাতে আদচিত আল কুসাইরের কাছে একটি প্রজেক্টাইল বা গোলার বিস্ফোরণ ঘটে। এতে জাতিসংঘের একজন শান্তিরক্ষী নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন।
গত ২ মার্চ থেকে লেবানন সীমান্তে লড়াই শুরু হওয়ার পর এ পর্যন্ত একাধিকবার ইউনিফিল সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত ৭ মার্চ এক সীমান্ত শহরে গুলিতে তিনজন শান্তিরক্ষী আহত হয়েছিলেন।
ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তাদের এই আগ্রাসনের মূল লক্ষ্য হলো সীমান্ত থেকে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করা।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, মার্চের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে ১ হাজার ২৩৮ জন নিহত এবং সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

.png)
%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-d501ce-256x144.webp)
মামলা নথিভুক্ত করায় ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলা ধর্না প্রত্যাহার করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘সংসদ চলো’ মিছিলে পেলেট বন্দুকের ছররা গুলিতে ১৯ বছর বয়সী আন্দোলনকারী সাহিল লোচাব আহত হন। আহত শিক্ষার্থীর মামলা নিতে পুলিশ অস্বীকৃতি জান
১ ঘণ্টা আগে
ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। শুক্রবার (২১ আগস্ট) ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মি নাবিকরা এখন পর্যন্ত নিরাপদে আছেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দ
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে মহড়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার জন্য শনিবারের (২২ আগস্ট) সাপ্তাহিক 'চেঞ্জ অব গার্ড' বাতিল হয়।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাঁকে সুস্থ ঘোষণার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে