ইয়েমেন-সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুই জাহাজ জলদস্যুর কবজায়

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৯: ২৭
তেলবাহী জাহাজের বহর। এআই জেনারেটেড ছবি
তেলবাহী জাহাজের বহর। এআই জেনারেটেড ছবি

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। শুক্রবার (২১ আগস্ট) ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মি নাবিকরা এখন পর্যন্ত নিরাপদে আছেন।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সিবু ১’ ছিনতাই করে ৬ সশস্ত্র জলদস্যু। জাহাজের ২০ ক্রুর মধ্যে ১৬ জন ভারতীয়, ১ জন সিরীয়, ১ জন সুদানীয় এবং ১ জন ইরাকের নাগরিক রয়েছেন। অপর একজনের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।

নিয়োগকারী সংস্থা ‘এস কে এস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এর আগে গত ১৭ আগস্ট সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের মারায়ে উপকূল থেকে ৩.৫ নটিক্যাল মাইল দূরে ক্যামেরুনের পতাকাবাহী ‘এম/ভি লুতুফ’ জাহাজ ছিনতাই করে ৮ সশস্ত্র জলদস্যু। দুটি ছোট বোটে আসা একে-৪৭ রাইফেলধারী জলদস্যুরা জাহাজে উঠলে ১০ সদস্যের ক্রু দল প্রথমে একটি সুরক্ষিত সিটাডেলে আশ্রয় নেন। তবে দস্যুরা সেখানে প্রবেশ করে সবাইকে ব্রিজে নিয়ে আসে এবং জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ওই জাহাজে ৬ জন ভারতীয়, ১ জন তুর্কি, ১ জন জর্জিয়ান এবং ২ জন সার্বিয়ান ক্রু রয়েছেন।

লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে জলদস্যুতা ও আঞ্চলিক উত্তেজনার প্রভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকি ব্যাপকভাবে বেড়েছে। এই প্রসঙ্গে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই) ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ফিলিপাইনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ। ২০২৬ সালের ‘বিমকো-আইসিএস সিফেয়ারার ওয়ার্কফোর্স রিপোর্ট’ অনুযায়ী, বিশ্বজুড়ে ভারতের ৩ লাখ ১১ হাজার ৯৩৬ জন নাবিক কর্মরত রয়েছেন।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ইয়েমেন-সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুই জাহাজ জলদস্যুর কবজায়