স্ট্রিম ডেস্ক

পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে আলোচনা চলছিল বলে পাকিস্তান সরকারের সূত্রের বরাতে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
ইসলামাবাদ থেকে বিবিসি ফারসি বিভাগের সংবাদদাতা জানান, এই সরাসরি আলোচনার বিষয়টি সত্য হলে যুক্তরাষ্ট্র-ইরান ইতিহাসে এই প্রথমবার পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে মুখোমুখি বসেছে।
তিনি জানান, বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
এর আগে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের শান্তি আলোচনা শুরু হয়। আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন দেশ দুটির প্রতিনিধি দল। আলোচনায় বসতে আজ শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছান উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা।
আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

.png)

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ করেছে তাঁর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পিটিআইয়ের সিন্ধ শাখার সাধারণ সম্পাদক ডা. মাসরুরসহ বেশ কয়েক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি বড় তেল কোম্পানি সবশেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) সম্মিলিতভাবে প্রায় ৯ হাজার ৩০০ কোটি ডলার মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৫ হাজার ডলারের কাছাকাছি।
৭ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ফেসবুক থেকে তুলে নেওয়ার ঘটনায় মার্ক জাকারবার্গকে তিন দিনের ভেতর ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিল দেশটির সংসদীয় কমিটি। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়া হয়। খবর এনডিটিভির।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে দূরপাল্লার হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর মজুত প্রায় শেষ। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও প্রিসিশন স্ট্রাইক মিসাইলের (পিআরএসএম) পুরো মজুত ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী।
৯ ঘণ্টা আগে