স্ট্রিম ডেস্ক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ রোববার তেহরানে হবে। সাত দিনের রাষ্ট্রীয় দাফন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তাঁর জানাজার নামাজ আদায় করা হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অবশ্য জানাজার নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি
গত শুক্রবার (৩ জুলাই) বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের উপস্থিতিতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খামেনির জানাজা ও দাফন কর্মসূচি শুরু হয়। এরপর ৪ ও ৫ জুলাই সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়।
আজ জানাজার নামাজের পর তেহরানে তাঁর মরদেহ নিয়ে শোকযাত্রা হবে। এরপর সোমবার শিয়া মুসলিমদের পবিত্র শহর কোমে এবং মঙ্গলবার ইরাকের নাজাফ ও কারবালায় জনসাধারণের অংশগ্রহণে শোকযাত্রা হবে। সবশেষে বুধবার (৯ জুলাই) খামেনির জন্মশহর ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে।
ইরানের সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জানাজা ও দাফন কর্মসূচির প্রতিটি ধাপে দেশ-বিদেশের ধর্মীয় নেতা, সরকারি প্রতিনিধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।
তথ্যসূত্র: আলজাজিরা

.png)

বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ছয় বছর পর চলতি মাসেই ব্রিটেনে ফিরছেন ডিউক ও ডাচেস অব সাসেক্স- প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। তাঁদের সঙ্গে দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটও ব্রিটেনে ফিরবে। সেপ্টেম্বরে ব্রিটেনের একটি স্কুলে তাদের পড়াশোনা শুরু করার কথা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ এই তথ্য জানিয়েছে। এতে রাজস্ব ও ঋণের বোঝায় ধুঁকতে থাকা দেশটিতে সংকট আরও জোরালো হওয়ার আভাস স্পষ্ট।
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সহায়তা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
গাজা সিটির পুলিশ হেডকোয়ার্টারে ইসরায়েলি ড্রোন হামলায় গাজার নারী পুলিশ প্রধান কর্নেল ফাতিনা আল-সাহহারসহ অন্তত ৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিন নুসেইরাত শরণার্থীশিবিরে হামলায় প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
১৭ ঘণ্টা আগে