ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৯
ইরানের হামেদান-সানানদাজ মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ। ছবি: সংগৃহীত
ইরানের হামেদান-সানানদাজ মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

পশ্চিম ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানানদাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।

ট্যাংকার বহনকারী গাড়িটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানানদাজের গভর্নর। তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। হতাহত আরও বাড়তে পারে।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।

ইরানে এই ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নতুন নয়। দেশটিতে সড়কের বেহাল অবস্থা, পুরোনো যানবাহন এবং ভারী পণ্যবাহী যান চলাচলের কারণে প্রায়ই ট্যাংকার ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।

২০১৮ সালে সানানদাজের কাছে যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসকে জ্বালানি ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হন।

ইউনিসেফের তথ্যে, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড় দুর্ঘটনার তুলনায় ২০ গুণ বেশি। সড়কের দুরাবস্থা ও দুর্বল ট্রাফিক নিয়ন্ত্রণকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত