জানালা খোলা, টিভি দেখার সময় গুলিবিদ্ধ গৃহিণী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

গুলির প্রতীকী ছবি
গুলির প্রতীকী ছবি

রাজধানীর দারুস সালামে নিজের টিনশেড বাসায় টিভি দেখার সময় গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮)। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ী মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে।

জেসমিনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের ছেলে মোহাম্মদ ইয়াসিন জানান, তাঁর মা জানালা খোলা রেখে বাসায় টিভি দেখছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। কী কারণে মাকে গুলি করেছে, তা জানেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, দারুস সালাম মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এক গৃহিণী গুলিবিদ্ধ হন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ভর্তি নেওয়া হয়েছে। ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত